Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

মহাত্মা গান্ধীকে ‘পাকিস্তানের জনক’ বলে বিপাকে অভিজিৎ, আইনি নোটিশ

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৫, ০৬:৫৭ পিএম

মহাত্মা গান্ধীকে ‘পাকিস্তানের জনক’ বলে বিপাকে অভিজিৎ, আইনি নোটিশ

ফাইল ছবি

Advertisement

ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী অভিজিৎ মহাত্মা গান্ধীকে ‘পাকিস্তানের জনক’ বলে বিপাকে পড়েছেন। তিনি এক সাক্ষাৎকারে এ বিস্ফোরক মন্তব্য করেন। এমন মন্তব্যের কারণে তার বিরুদ্ধে ভারতের পুনের অসিম সারোদে নামের এক আইনজীবী আইনি নোটিশ পাঠিয়েছেন। এমন মন্তব্যের জন্য তাকে অবিলম্বে ক্ষমা চাইতে বলেছেন।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, অভিজিতের এমন বিতর্কিত মন্তব্যে তার ভক্তরা সবাই অবাক হয়েছেন। গায়ক সম্প্রতি গণমাধ্যমকে বলেন, ‘সুরকার আরডি বর্মন মহাত্মা গান্ধীর থেকেও বড় ছিলেন। মহাত্মা গান্ধী যেমন জাতির জনক, তেমনই আরডি বর্মন ছিলেন সংগীত জগতের জনক।’

সংগীতের প্রতি যে অভিজিৎ এর প্রগাঢ় শ্রদ্ধা, সেটি এই মন্তব্যে স্পষ্ট। তবে এরপরই তিনি করে বসেন এক বিতর্কিত মন্তব্য।

তিনি বলেন, ‘মহাত্মা গান্ধী পাকিস্তানের জনক ছিলেন, ভারতের নয়। ভারতবর্ষের অস্তিত্ব তো ছিলই, পাকিস্তান পরে তৈরি হয়েছে। ভুল করেই ভারতে গান্ধীকে জাতির জনক বলা হয়। পাকিস্তানের অস্তিত্বের জন্য তিনিই দায়ী।’

অভিজিতের এই মন্তব্যের পর থেকেই ভারতের বিভিন্ন মহল থেকে প্রতিবাদ উঠতে থাকে। তার এই মন্তব্যে শুধু রাজনৈতিক দলের নেতারা ক্ষিপ্ত হননি, সমাজের বিভিন্ন স্তরের মানুষও হতবাক হয়েছেন।

এই ধারাবহিকতায় অসিম সারোদে প্রতিবাদ জানিয়ে অভিজিতের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছেন। শুধু তাই নয়, গায়ককে অবিলম্বে ক্ষমা চাইতেও বলা হয়েছে। এমনকি, ক্ষমা না চাইলে ফৌজদারি মামলা করার হুঁশিয়ারিও দিয়েছেন সেই আইনজীবী।

অভিজিতের এই মন্তব্য নতুন কিছু নয়, এর আগে বিভিন্ন সময়ে বিতর্কিত মন্তব্য করে শিরোনামে উঠে এসেছেন তিনি। শাহরুখ খান, সালমান খান, রণবীর কাপুরসহ অনেক বলিউড তারকার বিরুদ্ধে তিনি আগেও বিতর্কিত মন্তব্য করেছিলেন। তবে এবার তার মন্তব্যটি আরও বড় আকারে বিতর্কের জন্ম দিয়েছে।

Advertisement

অভিজিৎ মহাত্মা গান্ধী পাকিস্তান

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম