Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

সালমানের পেশাদারিত্ব নিয়ে চমকপ্রদ তথ্য দিলেন সহ-অভিনেতা রাম কাপুর

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৫, ০১:১২ পিএম

সালমানের পেশাদারিত্ব নিয়ে চমকপ্রদ তথ্য দিলেন সহ-অভিনেতা রাম কাপুর

ছবি: সংগৃহীত

Advertisement

অবিরাম কাজ করেন শাহরুখ খান। সারা দিনে সামান্য ঘুমিয়ে বাকিটা সময় কাজ নিয়েই ব্যস্ত থাকেন বলিউডের বাদশাহ। সময় নষ্ট করা তার অভিধানে নেই। কিন্তু সালমান খান কেমন? বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে বা পার্টি মাতিয়ে রাখতে যে তিনি সিদ্ধহস্ত, তা সকলেরই জানা। কিন্তু কাজের ক্ষেত্রে কতটা পেশাদার ভাইজান? সম্প্রতি মুখ খুললেন সহ-অভিনেতা রাম কাপুর।

ছোট পর্দা থেকে কাজ শুরু করলেও বলিউডের প্রথম সারির তারকাদের সঙ্গে কাজ করেছেন এই অভিনেতা। সেই তারকাদের পেশাদারিত্ব নিয়ে সাক্ষাৎকারে প্রশ্ন করা হয় রামকে। তখনই ওঠে সালমানের প্রসঙ্গ। 

রাম জানান, কোনো জমায়েতে উল্লাস হোক বা কাজ, সবটাই মন দিয়ে করেন সালমান। তিনি বলেন, আমি সালমানকে পার্টিতে আনন্দ করতে ও মদ্যপান করতে দেখেছি। কিন্তু কোনো ছবির প্রস্তুতি নেওয়ার সময় তার অন্য রূপ। রাত বারোটা পর্যন্তও শুটিং করেন সালমান। রাত একটা নাগাদ বাড়ি ফিরে রাত তিনটে পর্যন্ত শরীরচর্চা করেন। 

রাম এই সাক্ষাৎকারে অক্ষয় কুমারেরও প্রশংসা করেন। রামের কথায়, শাহরুখ, আমির, অক্ষয় তারা প্রত্যেকেই খুব পেশাদার অভিনেতা। কিন্তু কিছু দিন আগেই অক্ষয়ের সঙ্গে একটি কাজ শেষ করেছি। সত্যি তার মতো পেশাদার অভিনেতার সঙ্গে আমি জীবনে কাজ করিনি।

কিছুদিন আগেই মুক্তি পেয়েছে সালমান খানের আসন্ন ছবি ‘সিকন্দর’-এর প্রথম ঝলক। সেই ঝলকেই সাড়া ফেলেছেন অভিনেতা। ছবিতে সালমানের বিপরীতে অভিনয় করেছেন রাশ্মিকা মান্দানা। ২০২৫-এর ইদে মুক্তি পাবে এই ছবি।

Advertisement

বলিউড সালমান খান রাম কাপুর

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম