Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

ব্রিটেনের অস্কার প্রতিনিধি ‘সন্তোষ’ ভারতে মুক্তি অনিশ্চিত, কিন্তু কেন?

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৫, ১১:১৪ এএম

ব্রিটেনের অস্কার প্রতিনিধি ‘সন্তোষ’ ভারতে মুক্তি অনিশ্চিত, কিন্তু কেন?

Advertisement

সন্ধ্যা সুরি পরিচালিত ‘সন্তোষ’ ছবিটি চলতি বছর অস্কারে সেরা বিদেশি ভাষার ছবির বিভাগে ব্রিটেনের হয়ে প্রতিনিধিত্ব করবে। কান চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হওয়ার পর থেকেই  আলোচনায় এসেছে ছবিটি। সাহানা গোস্বামী অভিনীত এ ছবি ঘিরে দর্শকদের আগ্রহ এখন তুঙ্গে। চলতি সপ্তাহে ছবিটি ভারতে মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু জানা গেছে, ছবির মুক্তি ঘিরে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম সূত্রে জানা গেছে, ১ জানুয়ারি সেন্সর বোর্ডের (সেন্সর বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন) তরফে ছবিটির ট্রেলার ছাড়পত্র পায়। কিন্তু মঙ্গলবার পর্যন্ত ছবিটিকে সেন্সর বোর্ড কোনো ছাড়পত্র দেয়নি। আগামী শুক্রবার (১০ জানুয়ারি) ছবিটি মুক্তি পাওয়ার কথা। হাতে রয়েছে আর মাত্র তিন দিন। 

'সন্তোষ' সিনেমার গল্প ঠিক এমন—  উত্তর ভারতের এক বিধবা নারী তার নিহত পুলিশ স্বামীর চাকরি ফিরে পায়। পুলিশে যোগ দেওয়ার পর সন্তোষ নামে সেই নারীর সামনে কী কী চ্যালেঞ্জ হাজির হয়, তা নিয়েই ছবির কাহিনি আবর্তিত হয়েছে। 

ইন্ডাস্ট্রির এক সূত্রের দাবি, এতটা দেরি হলে ছবিটির মুক্তি পাওয়া কঠিন হতে পারে। ছবির রাজনৈতিক প্রেক্ষাপট, জাতপাত নিয়ে প্রশ্ন তোলাসহ একাধিক বিষয় সেন্সরের ছাড়পত্র পাওয়ার ক্ষেত্রে অন্তরায় হতে পারে। তবে অন্য একটি সূত্রের দাবি, ছবির মুক্তি পেছালেও ছবিটি চলতি মাসেই মুক্তি পাবে।

Advertisement

ব্রিটেন সন্তোষ

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম