Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

পরকীয়ার জের, রাগে অভিনেত্রীর গাড়ি ভেঙেছিলেন কুমার শানুর স্ত্রী

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৫, ০৩:৪৭ পিএম

পরকীয়ার জের, রাগে অভিনেত্রীর গাড়ি ভেঙেছিলেন কুমার শানুর স্ত্রী

ছবি: সংগৃহীত

Advertisement

বলিউডের অন্যতম জনপ্রিয় গায়ক কুমার শানু। ভারতের মিউজিক ইন্ডাস্ট্রির জন্য প্রায় ২১০০০ গান গেয়েছেন এই গুণী শিল্পী৷ একদিনে ২৮টি গান রেকর্ড করে বিশ্বরেকর্ডও করেছেন তিনি

কুমার শানুর মোহনীয় সুরের মূর্ছনায় পাগল হয়ে একসময় তার প্রেমে হাবুডুবু খেতেন অনেক নারী ভক্ত। শুধু যে নারী ভক্তরাই প্রেমে পড়েছেন বিষয়টি তেমনও না। কয়েকজন অভিনেত্রীও রয়েছে এই তালিকায়। তেমনই এক বলিউড অভিনেত্রী কুনিকা সদানন্দ। 

সম্প্রতি গায়কের সঙ্গে তার সম্পর্ক নিয়ে কথা বলেছেন এই অভিনেত্রী। 

তিনি জানান, ১৯৯০ সাল নাগাদ তারা সম্পর্কে জড়িয়েছিলেন। আর সে কথা জানতে পারায় গায়কের সাবেক স্ত্রীর প্রতিক্রিয়া ছিল হতবাক করার মতো। সিদ্ধার্থ কান্নানের সঙ্গে একটি সাক্ষাৎকারে কুনিকা বলেন, এই সম্পর্কের জন্য কী ধরনের সমস্যার সম্মুখীন তাকে হতে হয়েছিল।

কুনিকা বলেন, উটিতে একটি শুটিং চলাকালে কুমার শানুর সঙ্গে তার পরিচয়। সেই সময় অভিনেত্রী ইন্ডাস্ট্রিতে তার ক্যারিয়ার তৈরি করার চেষ্টা করছিলেন। কুমার শানু তার বোন ও ভাগ্নিকে নিয়ে ঘুরতে গিয়েছিলেন। সেখানেই অভিনেত্রীর সঙ্গে সুন্দর সম্পর্ক তৈরি হয়। ক্যারিয়ারের এমন একটা পরিস্থিতি ছিল যে মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। এমনকি, একটা সময় নেশাগ্রস্ত অবস্থায় হোটেলের জানালা দিয়ে ঝাঁপ দেওয়ারও চেষ্টা করেছিলেন বলে শোনা যায়। অভিনেত্রী ও তার টিমের লোকজনের চেষ্টায় সবটা সামলানো সম্ভব হয়।

অবশ্য কুমার শানুর সঙ্গে সম্পর্ককে ‘অত্যন্ত ব্যক্তিগত’ বলে অভিহিত করেছেন কুনিকা। তাঁর কথায়, আমার তার সঙ্গে সম্পর্ক একেবারেই স্বামী-স্ত্রীর মতো ছিল। আমি তাকে আমার স্বামী ভাবতাম।’ শুধু তাই নয়, শিল্পীকে ফিটনেস এবং ফ্যাশনের দিকে মনোনিবেশ করতেও উৎসাহিত করেছিলেন। সেখান থেকে ফিরে আসার পর কুমার শানু তার স্ত্রীর থেকে আলাদা থাকতে শুরু করেন। সেই সময় কুনিকার সঙ্গে সম্পর্ক আরও গভীর হয়।

অভিনেত্রী জানান, একটা সময় কুমার শানুর ব্যক্তিগত জীবনের কিছু ঘটনায় তাদের সম্পর্ক চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছিল। শিল্পীর তৎকালীন স্ত্রী রীতা তাদের সন্তানদের জন্য আর্থিক সাহায্য না পেয়ে রেগে গিয়েছিলেন। একদিন তিনি সোজা অভিনেত্রীর বাড়িতে চলে যান। সেখানে গিয়ে রাগের মাথায় হকি স্টিক দিয়ে অভিনেত্রীর গাড়ির কাচ ভেঙে দেন। 

তবে সেদিন চুপ ছিলেন কুনিকা। বুঝতে পেরেছিলেন কতটা অসহায় হয়ে এমনটা করছেন রীতা। আর কোনোভাবেই কুমার শানুর সঙ্গে সম্পর্ক রাখতে চান না রীতা, জানিয়েছিলেন অভিনেত্রীকে।

এরপর নানা ঘটনায় ভালো সম্পর্ক থাকা সত্ত্বেও, কুনিকা এবং কুমার শানুর সম্পর্কের ইতি ঘটে। পরবর্তীকালে শিল্পী তার বর্তমান স্ত্রী সালোনিকে বিয়ে করেন। যাদের দুই কন্যাও রয়েছে।

Advertisement

কুমার শানু

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম