Logo
Logo
×

Advertisement

বিনোদন

‘হলিউড স্যাগ অ্যাওয়ার্ড’র মনোনয়ন ঘোষণা, আছেন যেসব তারকা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৫, ১০:২৬ এএম

‘হলিউড স্যাগ অ্যাওয়ার্ড’র মনোনয়ন ঘোষণা, আছেন যেসব তারকা

Advertisement

হলিউড সিনেমা ও টেলিভিশন অনুষ্ঠানে অবদানের জন্য প্রতি বছর অ্যাওয়ার্ড দিয়ে থাকে আমেরিকান স্ক্রিন অ্যাক্টর্স গিল্ড (স্যাগ) ও আমেরিকান ফেডারেশন অব টেলিভশন অ্যান্ড রেডিও আর্টিস্টস কর্তৃপক্ষ। ১৯৯৫ সাল থেকে শুরু হওয়া এ অ্যাওয়ার্ড অনুষ্ঠানের ৩১তম আসর বসবে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে। 

২৩ ফেব্রুয়ারি ২০২৫ শ্রাইন অডিটোরিয়াম অ্যান্ড এক্সপো হলে অনুষ্ঠিতব্য ২০২৪ সালের এ অ্যাওয়ার্ডের জন্য সম্প্রতি মনোনয়ন ঘোষণা করা হয়েছে। 

মোশন পিকচার্স ক্যাটাগরিতে মূল চরিত্রের সেরা অভিনেতা হিসাবে মনোনয়ন পেয়েছেন-অদ্রিয়েন ব্রডি (দ্য ব্রুটালিস্ট), টিমোথি শ্যালামেট (এ কমপ্লিট আননৌন), ড্যানিয়েল ক্রেইগ (কোয়্যার), কোলম্যান ডোমিঙ্গো (সিঙ সিঙ) ও রাল্ফ ফিয়েন্স (কনক্লেইভ)। 

মূল চরিত্রের সেরা অভিনেত্রীর মনোনয়ন তালিকায় রয়েছেন-পামেলা অ্যান্ডারসন (দ্য লাস্ট শোগার্ল), সিনথিয়া এরিভো (উইকেড), কারলা সোফিয়া গ্যাসকন (এমিলিয়া পেরেজ), মাইকি মেডিসন (আনোরা) ও ডেমি মুর (দ্য সাবস্টেন্স)। সেরা সিনেমার মনোনয়ন তালিকায় রয়েছে-আনোরা, এ কমপ্লিট আননৌন, কনক্লেইভ, এমিলিয়া পেরেজ ও উইকেড।

Advertisement

হলিউড স্যাগ অ্যাওয়ার্ড

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম