Logo
Logo
×

Advertisement

বিনোদন

ফোনে কথা হলেও প্রতিদিন কেন ছেলেকে চিঠি লিখতেন সোনুর মা?

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৫, ১২:৪৪ পিএম

ফোনে কথা হলেও প্রতিদিন কেন ছেলেকে চিঠি লিখতেন সোনুর মা?

ছবি: সংগৃহীত

Advertisement

অল্প কয়েকদিনের মধ্যে মুক্তি পেতে যাচ্ছে বলিউড অভিনেতা সোনু সুদ অভিনীত ছবি ‘ফতেহ’। বলা ভালো ছবিটি নিয়ে মানুষের মধ্যে উত্তেজনাও রয়েছে প্রচুর। যার দরুন সিনেমাটির ব্যাপক প্রচার শুরু করেছেন অভিনেতা। 

সম্প্রতি সিনেমার প্রচারে অভিনেতা তার ব্যক্তিগত জীবনের বেশ কিছু বিষয় প্রকাশ্যে আনলেন, যা তার ভক্তদের চোখে পানি আনতে বাধ্য। প্রতিদিন কীভাবে মায়ের সঙ্গে কথা বলতেন অভিনেতা?

সোনু জানান, তিনি প্রতিদিন তার মায়ের সঙ্গে ফোনে কথা বলতেন। তবুও তার মা চিঠি লিখতেন। সোনুর কথায়, ‘আমার মা যে চিঠিগুলো লিখতেন তা কতটা মূল্যবান পরে বুঝেছি।’

যখন তিনি চিঠি লিখতেন, মনে হতো যেন আমার সঙ্গে সামনাসামনি বসে কথা বলছেন। সোনুর কথায়, ‘আমি প্রতিদিন আমার মায়ের সঙ্গে কথা বলতাম। তবু আমার মা এমন কোনো দিন নেই, যেদিন চিঠি লেখেননি। প্রতিদিন কথা বললেও, আমি ভাবতাম যে চিঠিতে মা নতুন কী লিখতে পারেন? আমি তাকে এই বিষয়ে একবার জিজ্ঞেস করেছিলাম। বলেছিলেন, আমি যখন থাকব না, তখন এই চিঠিগুলো স্মৃতি হয়ে থেকে যাবে।’

মায়ের মৃত্যুর পরেও ওই চিঠিগুলো পড়তেন সোনু। তার মনে হতো সত্যি হয়তো তিনি তার মায়ের সঙ্গেই কথা বলছেন। এখনো যখন তিনি চিঠিগুলো পড়েন, তখনও সেই আবেগটা বুঝতে পারেন অভিনেতা। এই কথাগুলো বলার সময় আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন সোনু সুদ। তার চোখের কোণে পানি দেখেছিলেন ভক্তরাও।

Advertisement

বলিউড সোনু সুদ

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম