Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

আম্বানির কর্মচারীকেই বিয়ে করছেন অনন্যা?

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৫, ০৩:৩৯ পিএম

আম্বানির কর্মচারীকেই বিয়ে করছেন অনন্যা?

ছবি: সংগৃহীত

Advertisement

২০১৯ সালে করণ জোহরের হাত ধরে ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার-২’ সিনেমা দিয়ে বলিউডে পা রাখেন শক্তিমান অভিনেতা চাঙ্কি পাণ্ডের মেয়ে অনন্যা। কিন্তু সে ছবিতে তার অভিনয় নিয়ে বিস্তর সমালোচনা হয়। উঠে আসে পক্ষপাতেরও প্রসঙ্গ। 

বলিউডের তারকা সন্তান হিসাবে ছবির জগতে পা রাখলেই যে সাফল্য পাওয়া যায় না, তা-ও এক প্রকার প্রমাণ করেছেন অনন্যা। একের পর এক ছবিতে এসেছে ব্যর্থতা। কিন্তু গত এক বছরে নিজের অভিনয় দক্ষতা অনেকখানি বাড়িয়ে নিয়েছেন অভিনেত্রী। 

‘খো গ্যায়ে হম কাহাঁ’, ‘কল মি বে’ বা ‘কন্ট্রোল’-এর মতো ছবিতে তার অভিনয় নজর কেড়েছে দর্শকের। একই সঙ্গে আলোচনায় এসেছে আদিত্য রয় কাপুরের সঙ্গে তার দূরত্ব এবং ধনকুবেরে আম্বানি গ্রুপের কর্মচারী ও সাবেক মডেল ওয়াকার ব্ল্যাঙ্কোর সঙ্গে তার নৈকট্যের বিষয়টি।।

গত বছরের জুলাই মাসে অনন্ত আম্বানী ও রাধিকা মার্চেন্টের বিয়ের প্রতিটি অনুষ্ঠানেই হাজির ছিলেন অনন্যা। সেই বিয়ের আসর থেকেই নাকি ওয়াকারের সঙ্গে অভিনেত্রীর প্রেম।

সম্প্রতি ফোর্বসের সঙ্গে এক আলাপচারিতায় নিজের বিয়ে এবং সন্তান পরিকল্পনার কথা খোলাখুলি জানালেন অনন্যা পাণ্ডে। এমনকী নিজের পেশাগত ভবিষ্যৎ পরিকল্পনাও সামনে আনেন।

অনন্যার কথায়, ‘ব্যক্তিগতভাবে এখন থেকে পাঁচ বছর পর আমি নিজেকে বিবাহিত হিসেবে দেখতে চাই। একটা সংসারে থিতু হব, সুখী হব ও সন্তান নেওয়ার পরিকল্পনা চলবে। আর প্রচুর পোষ্য কুকুর থাকবে।’

অভিনেত্রীর এই অকপট স্বীকারোক্তিতে স্বভাবতই উচ্ছ্বসিত তার ভক্তরা। কিন্তু অনেকে আবার প্রশ্ন করছেন যে, ওয়াকার ব্ল্যাঙ্কোর সঙ্গে প্রেম যেহেতু, তা নিশ্চয়ই জোরালো হচ্ছে; তাহলে ওয়াকারকেই বিয়ে করছেন অনন্যা পাণ্ডে?

অনন্যা আর ওয়াকারের মধ্যে যে কিছু চলছে, তাতে কারও সন্দেহ নেই। আর অভিনেত্রীর এই পরিকল্পনা জানার পরে এই জল্পনায় কিছু তো সত্যতা রয়েছে বলে দাবি করছেন তারা। অনেকের ধারণা, বিয়ে করলে ওয়াকার ব্ল্যাঙ্কোকেই করার সম্ভাবনা রয়েছে অনন্যার।

এর আগে ওয়াকার নিজেই অনন্যার সঙ্গে প্রেমের ইঙ্গিত দিয়েছিলেন। আসলে অনন্যার জন্মদিনে ইনস্টাগ্রামে একটি মিষ্টি শুভেচ্ছাবার্তা জানিয়েছিলেন ওয়াকার। অভিনেত্রীর একটি সুন্দর ছবি পোস্ট করেছিলেন তিনি। দেখা যাচ্ছে, ওয়াকারের মাথায় নিজের মাথা এলিয়ে রেখেছেন অনন্যা। অভিনেত্রীর মুখে রয়েছে মিষ্টি হাসি। ওয়াকার লিখেছিলেন, ‘শুভ জন্মদিন সুন্দরী। তুমি স্পেশাল। আমি তোমাকে ভালোবাসি অ্যানি!’

Advertisement

বলিউড অনন্যা পাণ্ডে

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম