Logo
Logo
×

Advertisement

বিনোদন

উর্বশীর নাচে কমলের কটাক্ষের পাল্টা জবাব দিলেন অভিনেত্রী

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৫, ০৩:১১ পিএম

উর্বশীর নাচে কমলের কটাক্ষের পাল্টা জবাব দিলেন অভিনেত্রী

ফাইল ছবি

Advertisement

বছরের শুরুতেই বিতর্কে জড়ালেন বলিউডের মডেল-অভিনেত্রী উর্বশী রাউতেলা। গত ২ জানুয়ারি মুক্তি পেয়েছে ‘ডাকু মহারাজ’ ছবির ‘দাবিডি দিবিডি’ গান। সেখানেই উর্বশী ও প্রবীণ অভিনেতা নন্দমুরি বালাকৃষ্ণের নাচ দেখে চক্ষু চড়কগাছ দর্শকদের। কীভাবে এমন ‘অশালীন’ নৃত্য প্রদর্শন করা যায়, তা গানমুক্তির পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের সমালোচনার মুখে পড়েন উর্বশী। এবার অভিনেত্রীর ‘দাবিডি দিবিডি’ নাচ নিয়ে আপত্তি জানিয়েছেন স্বঘোষিত চিত্র সমালোচক কমল আর খান। উর্বশীর ছবিকে নীল ছবির সঙ্গে তুলনা করেন তিনি। আর তাতেই গর্জে উঠলেন অভিনেত্রী।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডলে কমল আর খান লিখেছেন—এদের লজ্জা লাগে না এমন অশ্লীল নাচ নাচতে। তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রির লজ্জা লাগা উচিত এমন নাচ যারা শুট করছেন। তিনি বলেন, সিনেমার জায়গায় নীল ছবি তৈরি করতে পারেন তো। উর্বশীর লজ্জা লাগা দরকার এমন নাচ নেচে। 

চিত্র সমালোচক কমলের এ হেন শ্লেষে চুপ করে থাকেননি অভিনেত্রী। পাল্টা জবাবে উর্বশী লিখেছেন— দেখেও হাসি পায়, যারা জীবনে তেমন কিছুই অর্জন করেননি, তারা অন্যের সমালোচনা করছেন। তা-ও কাদের, যারা দিবারাত্রি পরিশ্রম করছেন। তিনি বলেন, আসল ক্ষমতা অন্যকে নিচু দেখানোর মধ্যে নয়, বরং তার কৃতিত্বকে তুলে ধরার মধ্যেই অন্তর্নিহিত।

শুধু কমল আর খান নয়, এই নাচের ভিডিও দেখে নেটিজেনদের একটি অংশ লিখেছেন—এ ধরনের নাচের ভঙ্গি কীভাবে কোরিওগ্রাফার তৈরি করতে পারেন? আর অভিনেতারাই বা কীভাবে এসব করতে রাজি হন। একেবারে জঘন্য। 

এক নেটিজেন লিখেছেন—অশালীন নাচ দেখিয়ে কি ছবির অতিরিক্ত আয় হয়? এ ধরনের দৃশ্যের মাধ্যমেই বোধহয় ছবির প্রচার হচ্ছে। কেউ কেউ দাবি করেছেন, নারীদের জন্য এ ধরনের নাচের দৃশ্য অত্যন্ত অপমানজনক।

Advertisement

বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম