Logo
Logo
×

Advertisement

বিনোদন

নতুন বছরেও সজলের নজর সিনেমায়

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৫, ১০:০৬ পিএম

নতুন বছরেও সজলের নজর সিনেমায়

আব্দুন নূর সজল

Advertisement

নাটকের জনপ্রিয় অভিনেতা আব্দুন নূর সজল। নাটকে একসময় দাপটের সঙ্গে অভিনয় করেছেন। তবে এখন বিশেষ দিবস ছাড়া নাটকে খুব একটা দেখা যায় না। ব্যস্ত আছেন ওটিটি কনটেন্ট ও সিনেমা নিয়ে। গত কয়েক বছর ধরে তার ব্যস্ততা এমনই।

অভিনেতা জানিয়েছেন, চলতি বছরেও সিনেমা নিয়েই তার সব পরিকল্পনা। একাধিক সিনেমা নিয়ে কথা হচ্ছে। শিগগিরই হয়তো কোনো নতুন প্রজেক্ট নিয়ে ঘোষণা দেবেন।

সজল বলেন, ‘এখন সিনেমা নিয়েই প্ল্যান। গত দুই বছরে সিনেমা থেকে যে ভালোবাসা পেয়েছি সেটাকে আরও ছাড়িয়ে যেতে চাই। এমন কিছু কাজ করতে চাই, যা মানুষের কাছে পৌঁছাবে এবং সবাই পছন্দ করবে। মানুষের কাছে আমাকে বাঁচিয়ে রাখবে এমন কাজ করতে চাই। তাই খুব সাবধানতার সঙ্গে ভালো গল্প ও চরিত্র বেছে নিয়ে কাজ করতে চাই।’

নতুন বছরে সিনেমার বাইরে সেভাবে কোনো পরিকল্পনা নেই এ অভিনেতার। তিনি বলেন, ‘পরিকল্পনা করে কিছু হয় না আসলে। তাই সেরকম কোনো প্ল্যান নাই আমার। শুধু এ বছরে সিনেমায় ফোকাস করতে চাই। ভালো সিনেমা উপহার দিতে চাই। আপাতত এটাই চাওয়া।’

Advertisement

আব্দুন নূর সজল

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম