Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

ওমরাহর ছবি দিতেই যত বাজে মন্তব্য: নিলয়

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৫, ১০:৫১ এএম

ওমরাহর ছবি দিতেই যত বাজে মন্তব্য: নিলয়

ফাইল ছবি

Advertisement

বিনোদন জগতের জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর ছোটপর্দার পাশাপাশি বড়পর্দাতেও দর্শক মাতিয়ে চলছেন। এর মধ্যে কয়েক দিন আগেই পরিবার নিয়ে ওমরাহ পালন করতে সৌদি আরবে গেছেন এ অভিনেতা। সামাজিক যোগাযোগমাধ্যমে গত ৮ জানুয়ারি খবরটি নিজেই জানিয়েছিলেন নিলয় আলমগীর। কিন্তু ওমরাহ পালনে যাওয়ার পর থেকেই নেটিজেনদের নেতিবাচক মন্তব্যের শিকার হচ্ছেন তিনি। বিষয়টি নিয়ে ভীষণ বিরক্ত এ অভিনেতা। 

শনিবার (১১ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুকে বিষয়টি নিয়ে আবারও পোস্ট দেন নিলয়। তা পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো—

নিলয় আলমগীর লিখেছেন— এর আগেও আমি অনেক দেশে গেছি। ছবি পোস্ট করেছি। এমনকি পাতায়া বা মায়ামি বিচ থেকেও ছবি পোস্ট করেছি। কিন্তু এত বাজে কমেন্টস আসেনি। মক্কাতে এসে ছবি দিলেই যত বাজে কমেন্টস আসা শুরু করে।

তিনি আরও বলেন, কারণটা কি কিছুই বুঝতে পারলাম না। পবিত্র নগরীতে এসেছি। ছবি দেখে ভালো লাগলে ভালো কমেন্টস করবেন, ভালো না লাগলে এড়িয়ে যাবেন। আল্লাহ আমাকে এই পবিত্র জায়গায় দ্বিতীয়বারের মতো আসার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ।

নিলয় আলমগীর বলেন, আল্লাহ যদি তৌফিক দেন আবার আসব, বারবার আসব। আপনিও আল্লাহর কাছে দোয়া করবেন, যাতে আপনিও আসতে পারেন এখানে। আল্লাহ কোনটা কবুল করবেন আর কোনটা করবেন না, সেটা আল্লাহই ভালো জানেন। এ অভিনেতা বলেন, বাজে কমেন্টসগুলো আপনার জীবনের হতাশার বহিঃপ্রকাশ মাত্র। হিংসা থেকে দূরে থাকবেন জীবন সুন্দর হবে।

উল্লেখ্য, গত ৯ জানুয়ারি আরেকটি ফেসবুক স্ট্যাটাসে নিলয় লিখেছিলেন— আমার নাটক দেখেই আমাকে চেনেন এবং আমার নাটক দেখেই আমার ভক্ত হয়েছেন। এখন আবার আমাকে বলছেন— নাটক ছেড়ে দিতে। কিছুই তো বুঝতেছি না। আমি নাটক ছেড়ে দিলেই কি আপনি নাটক দেখা বন্ধ করবেন? সেটি তো করবেন না। অন্য আরেকজনের নাটক ঠিকই দেখবেন। নাটক যদি এতই খারাপ জিনিস হয়, তাহলে সবাই মিলে নাটক দেখা বন্ধ করে দেন, তাহলে নতুন নাটকও হবে না।

Advertisement

বিনোদন অভিনেতা নিলয় আলমগীর ওমরাহ সৌদি আরব

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম