Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

আজমির গিয়ে ভয়াবহ পরিস্থিতিতে পড়েছিলেন শাহরুখ, কী ঘটেছিল সেদিন?

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৫, ০২:২৪ পিএম

আজমির গিয়ে ভয়াবহ পরিস্থিতিতে পড়েছিলেন শাহরুখ, কী ঘটেছিল সেদিন?

Advertisement

উপমহাদেশের আধ্যাত্মিক রাজধানী খ্যাত আজমির শরিফ গিয়ে বিপাকে পড়েছিলেন শাহরুখ খান। বেশ কয়েক বছর আগের কথা। আইপিএল শুরুর আগে সেই দরগায় গিয়েছিলেন বলিউডের বাদশাহ। ঠিক তখনই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

রাজস্থানের আজমির শরিফে শাহরুখ আসছেন শুনেই সেখানকার মানুষ উত্তেজিত হয়ে পড়েছিলেন। সেইদিন শাহরুখের নিরাপত্তারক্ষীর ভূমিকা পালন করেছিলেন ইউসুফ ইব্রাহিম। 

সম্প্রতি সংবাদমাধ্যমের কাছে সে দিনের অভিজ্ঞতা শেয়ার করেছেন তিনি। 

ইউসুফ বলেছেন, আইপিএলের সময়ে আজমির শরিফ দরগায় যেতে চেয়েছিলেন শাহরুখ খান। আমরা পৌঁছনোর পরে বুঝলাম, ভুল দিনে এসেছি। সেদিন ছিল শুক্রবার। সময় দুপুর সাড়ে ১২টা। নামাজ পড়ার সময়। শুক্রবার অবশ্য সারাদিনই ১০ থেকে ১৫ হাজার মানুষের ভিড় থাকে সেখানে।

এমন দিনে দরগায় পৌঁছে ভয়াবহ অভিজ্ঞতার মুখে পড়েছিলেন শাহরুখ। নিরাপত্তারক্ষীর কথায়, বহু মানুষের ঢল নেমেছিল। আমাদের ঠাঁয় দাঁড়িয়ে থাকতে হয়েছিল। লোকজন আমাদের ধাক্কা মারতে মারতেই দরগার মধ্যে ঢুকিয়ে দিয়েছিল। তারপরে ধাক্কা খেতে খেতেই আমরা নিজেদের গাড়িতে গিয়ে বসেছিলাম।

ভিড়ের মাঝে পড়লেও, মাথা ঠান্ডা রেখেছিলেন শাহরুখ। পরিস্থিতি বেগতিক দেখে পুলিশকে পদক্ষেপ করতে হয়েছিল। ইউসুফ বলেছিলেন, লোকজনকে সরানোর জন্য পুলিশকে লাঠিচার্জ করতে হয়েছিল। খুবই উন্মাদনা ছিল সেই দিন। আমার জন্য এটা সারা জীবনের অভিজ্ঞতা। তবে এমন ধরনের পরিস্থিতিতে খুব শান্ত থাকেন শাহরুখ। তিনি জানেন, এখানে কারও ভুল নেই। ভক্তদের উচ্ছ্বাস মাত্র। তাই মাথা গরম করেন না শাহরুখ।

Advertisement

বলিউড শাহরুখ খান

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম