Logo
Logo
×

Advertisement

বিনোদন

বাবা হারালেন নির্মাতা রায়হান রাফী

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৫, ১০:২২ এএম

বাবা হারালেন নির্মাতা রায়হান রাফী

Advertisement

বর্তমান সময়ের জনপ্রিয় নির্মাতা ও চিত্রনাট্যকার রায়হান রাফীর বাবা সিরাজ উদ্দিন চৌধুরী মারা গেছেন।

রোববার গভীর রাত ২টা ৩৪ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

সোমবার ভোরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে বিষয়টি নিশ্চিত করেন অভিনেত্রী তমা মির্জা।

ফেসবুকে তিনি লিখেন, রায়হান রাফীর আব্বু আমাদের মাঝে আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন। রাত ২টা ৩৪ মিনিটে আংকেল ইউনাইটেড হাসপাতালে মারা গেছেন।

তমা মির্জা আরও লিখেন, এমন কিছুও যে লিখে জানাতে হবে, কল্পনাও করিনি। আংকেলকে সিলেটে উনাদের পারিবারিক কবরস্থানে আগামীকাল মঙ্গলবার দাফন করা হবে। আন্টির জন্য, রাফীর জন্য, আপুদের জন্য- গোটা পরিবারের জন্য সবাই দোয়া করবেন যেন এই কঠিন সময়ে তারা ভেঙে না পড়ে। মাটির মতো মানুষটাকে আল্লাহ তার কাছে ভালো রাখবেন, ইনশাআল্লাহ।

প্রসঙ্গত, রায়হান রাফীর বাবা সিরাজ উদ্দিন চৌধুরী বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন ধরে নানা রোগে ভুগছিলেন। গত কয়েক মাসে তার শারীরিক অবস্থা অনেক বেশি খারাপ হলে হাসপাতালে ভর্তি হন। এরপর আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি পাড়ি জমান না ফেরার দেশে।

Advertisement

রায়হান রাফী

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম