Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

মিঠুনের বাড়িতে নৈশভোজে শাশ্বত, ছবি নিয়ে গুঞ্জন

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৫, ০৬:৫৬ পিএম

মিঠুনের বাড়িতে নৈশভোজে শাশ্বত, ছবি নিয়ে গুঞ্জন

শাশ্বত চট্টোপাধ্যায়, মিঠুন চক্রবর্তী ও নমশি চক্রবর্তী

Advertisement

মুম্বাইয়ে একসঙ্গে সময় কাটাচ্ছেন টালিউড-বলিউডের বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তী ও টালিউড অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়। বিনোদন দুনিয়ার দুই চর্চিত ব্যক্তিত্বকে একসঙ্গে দেখার পরই টালিপাড়ায় জোরালো গুঞ্জন-তবে কি দুই অভিনেতা একসঙ্গে নতুন কোনো কাজ করতে চলেছেন? 

সামাজিক যোগাযোগমাধ্যমে রোববার সকালে একটি ছবি পোস্ট করেছেন শাশ্বত চট্টোপাধ্যায়। সেই ছবিতে দেখা যাচ্ছে মিঠুন চক্রবর্তীর সঙ্গে এই অভিনেতার দেখা মেলে। সঙ্গে রয়েছেন মিঠুনপুত্র নমশি চক্রবর্তী। শাশ্বত এই ছবি পোস্ট করে লিখেছেন, বাঘ এবং বাঘের বাচ্চা। 

গত সপ্তাহে মুম্বাইয়ে শুটিংয়ের কাজে ব্যস্ত ছিলেন শাশ্বত। এর মাঝেই মিঠুন চক্রবর্তীর তরফে আসে নৈশভোজের আমন্ত্রণ। আনন্দবাজার অনলাইনের পক্ষ থেকে যোগাযোগ করা হলে অভিনেতা বলেন, মিঠুনদার বাড়ির খুব কাছেই শুটিং চলছিল। তাই দাদা একদিন চলে আসতে বললেন।

মিঠুনের সঙ্গে যেমন শাশ্বতের যোগাযোগ রয়েছে, তেমনই রয়েছে নমশির সঙ্গেও। কারণ নমশির প্রথম ছবি ‘ব্যাড বয়’তে অভিনয় করেছিলেন শাশ্বত। অভিনেতা বলেন, ওর সঙ্গে তো হোয়াটসঅ্যাপে নিয়মিত যোগাযোগ রয়েছেই। ভালো লাগল, মিঠুনদার বাড়িতে যোগিতা বৌদিও ছিলেন। মিমো এবং ওর স্ত্রী ছিলেন। অনেক দিন পর সবাই মিলে আড্ডা দিলাম।

উল্লেখ্য, গত বছর ‘শাস্ত্রী’ ছবিতে মিঠুন ও শাশ্বতকে দেখেছিলেন দর্শকরা। মুম্বাইয়ে দুজন কি নতুন কোনো শুটিং করছেন? এমন প্রশ্নের উত্তর সরাসরি না দিলেও বিষয়টি এড়িয়েও যাননি শাশ্বত। অভিনেতা বলেন, নির্মাতাদের অনুমতি ছাড়া আমি এ নিয়ে কোনো কথা বলতে পারি না। 

বলিউডে সম্প্রতি ‘খাকি ২’ ওয়েব সিরিজের ডাবিং শেষ করেছেন শাশ্বত। নতুন বছরে মিঠুনের সঙ্গে তাকে নতুন কোনো ছবিতে দেখা যাবে কিনা, তার উত্তর সময়েই পাওয়া যাবে।

Advertisement

মিঠুন চক্রবর্তী শাশ্বত চট্টোপাধ্যায়

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম