Logo
Logo
×

Advertisement

বিনোদন

মেজাজ হারালেন সোনাক্ষী, বললেন এবার থামুন

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৫, ০৭:১৮ পিএম

মেজাজ হারালেন সোনাক্ষী, বললেন এবার থামুন

Advertisement

বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা সহজে মেজাজ গরম করেন না। ক্যামেরাম্যানদের সঙ্গেও ভালো সখ্য তার। তবে এবার মেজাজ হারালেন অভিনেত্রী। 

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে এমন একটি ভিডিও। সেখানে দেখা যায়, সোনাক্ষী এবং তার স্বামী জহির ইকবাল মুম্বাইয়ে এক অনুষ্ঠানে অতিথি হিসেবে প্রবেশ করেছেন। তখন থেকে এক ক্যামেরাপারসন তাকে অনুসরণ করতে শুরু করেন। শুরু হয় একের পর এক ছবি তোলা। তিনি যেখানে যাচ্ছেন ছবি তুলছেন।  

সোনাক্ষী প্রথমে হাসিমুখেই চালিয়ে যাচ্ছিলেন। একপর্যায়ে মেজাজ হারালেন।  ভিডিওতে বলতে শোনা যায়, এবার আপনি থামুন! অনেক হয়েছে। তারপরই ওই ক্যামেরাম্যানের উদ্দেশে হাত জোর করে অনুরোধ করেন। পরে বলিউড অভিনেত্রীর আচরণ দেখে সেখান থেকে সরে যান ছবি শিকারিরা। 

সাত বছরের সম্পর্ক শেষে ২০২৪ সালের জুন মাসে বিয়ে সেরেছেন সোনাক্ষী সিনহা ও জহির ইকবাল।

Advertisement

সোনাক্ষী মেজাজ হারালেন

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম