Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

৪০ পেরিয়েও ‘কিশোরী লাবণ্য’ ক্যাটরিনার, জানা গেল রহস্য

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ০৫:৩২ পিএম

৪০ পেরিয়েও ‘কিশোরী লাবণ্য’ ক্যাটরিনার, জানা গেল রহস্য

Advertisement

বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফের সৌন্দর্য নিয়ে বরাবরই কৌতূহলী ভক্ত-অনুরাগীরা। এ অভিনেত্রী কী খান, কিভাবে চলাফেরা করেন, কিভাবে রূপচর্চা করেন, কখন ত্বকের যত্ন নেন—এসবের রূপরহস্য কী, তা জানার কৌতূহলের যেন শেষ নেই।

এ মুহূর্তে বয়স ৪০ পেরিয়েছে অভিনেত্রীর। কিন্তু লাবণ্য এতটুকু কমেনি তার। দেখতে দেখতে ২৩ বছর কাটিয়ে দিয়েছেন বলিউডে।

এতো বছর বয়সেও তিনি ধরে রেখেছেন কিশোরীর লালিত্য। ক্যাটরিনার ছিপছিপে চেহারায় বয়সের ছাপ নেই। নায়িকাদের জীবনযাপন আলাদা। সেটা ভুল নয়। সাধারণ মানুষের খাওয়াদাওয়া, জীবনধারার সঙ্গে তারকাদের লাইফস্টাইল মেলে না। তবে ক্যাটরিনা এ ক্ষেত্রে ব্যতিক্রম। কোনো শৌখিন খাবার নয়। বাড়িতে তৈরি খাবার খান ক্যাটরিনা।

ক্যাটরিনার পুষ্টিবিদ জানিয়েছেন, নায়িকা দিনে ২ বার খাবার খান। তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েন, ঘুম থেকে ওঠেনও তাড়াতাড়ি। ঘুমের ক্ষেত্রে একেবারে কোনো অনিয়ম করেন না তিনি।

ক্যাটরিনা বিশ্বাস করেন, ঘুম ঠিক হলে ওজন নিয়ন্ত্রণে রাখা সহজ হয়। মাঝেমাঝে ক্ষুধা পেলে ক্যাটরিনা খান কিশমিশ এবং মৌরি। হজমের গোলমাল এড়াতেই এমন নিয়ম মানেন তিনি।

ওজন নিয়ন্ত্রণে রাখতে ‘ডিটক্সিফিকেশন’ প্রয়োজন। ক্যাটরিনা শরীরে জমে থাকা মেদ ঝরাতে চুমুক দেন লাউয়ের রসে। কখনো সেটা বদলে যায় আমলকির রসে। বিশেষ কড়া ডায়েট করেন না ক্যাটরিনা। পরিমাণে কম খান, কিন্তু ঘরোয়া খাবারেই অগাধ ভরসা তার।

Advertisement

ক্যাটরিনা বলিউড

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম