Logo
Logo
×

Advertisement

বিনোদন

প্রথমবারের মতো নারীকেন্দ্রিক সিনেমায় সাই পল্লবী

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৫, ০১:০৭ পিএম

প্রথমবারের মতো নারীকেন্দ্রিক সিনেমায় সাই পল্লবী

Advertisement

দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী ইতোমধ্যে তার অভিনয় দক্ষতা দিয়ে সুখ্যাতি অর্জন করেছেন। তাই তরুণ প্রজন্মের পছন্দের তালিকায় শীর্ষ আছেন এ অভিনেত্রী। তিনি সাধারণত চরিত্র ও গল্প বেছে বেছে কাজ করেন। সে জন্য কাজের সংখ্যা কম হলেও চরিত্রগুণে অভিনয়ে প্রশংসিত হয়েছেন তিনি। এবার অভিনেত্রী প্রথমবারের মতো একটি নারীকেন্দ্রিক গল্পে অভিনয় করতে চলেছেন। 

পিঙ্কভিলা সূত্র জানিয়েছে, অভিনেত্রী সাই পল্লবী একটি আকর্ষণীয় গল্প পছন্দ করেছেন। এর চিত্রনাট্য লিখেছেন লেখক কার্তিক থিদা। বর্তমানে ছবিটি নিয়ে আলোচনা চলছে। যদি এই প্রকল্পটি বাস্তবায়িত হয়, তবে এটি হবে সাই পল্লবীর প্রথম নারীকেন্দ্রিক সিনেমা। আর সাই পল্লবী গল্পটি পছন্দ করেছেন। তাই কাজ করতে উন্মুখ হয়ে আছেন বলে জানান অভিনেত্রী।

নারীকেন্দ্রিক এ ছবিটি পরিচালনার দায়িত্বে আছেন চন্দু মন্দেতি। এর শুটিং শিগগিরই শুরু হবে বলে জানিয়েছেন পরিচালক।

উল্লেখ্য, এর আগে অভিনেত্রী সাই পল্লবী তার অভিনয় দক্ষতা দেখিয়েছেন ‘অমরণ’ ছবিতে। এখানে তিনি ইন্দু রেবেকা ভার্গিসের চরিত্রে অভিনয় করেছিলেন। ভারতীয় সেনাবাহিনীর অফিসার মুকুন্দানের স্ত্রীর চরিত্রে অভিনয় করেন সাই। এ সিনেমাটি দিয়ে বেশ প্রশংসিত হন তিনি।

Advertisement

সাই পল্লবী

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম