Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

সাইফের ওপর হামলা হওয়ার পর প্রথমবারের মতো মুখ খুললেন কারিনা

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৫, ১০:০৭ এএম

সাইফের ওপর হামলা হওয়ার পর প্রথমবারের মতো মুখ খুললেন কারিনা

ফাইল ছবি

Advertisement

বলিউড অভিনেতা নবাব সাইফ আলি খান নিজের বাড়িতে গত বুধবার গভীর রাতে আক্রান্ত হওয়ার পর থেকে স্ত্রী অভিনেত্রী কারিনা কাপুর নীরব। বৃহস্পতিবার সাইফকে হাসপাতালে ভর্তি করানো হয়। তারপর আড়াই ঘণ্টার অস্ত্রোপচার। উৎকণ্ঠায় কেটেছে অভিনেত্রীর। বৃহস্পতিবার সন্ধ্যায় অবশেষে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানালেন কারিনা কাপুর খান। 

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি দীর্ঘ পোস্টে কারিনা লিখেছেন— আজকের দিনটা আমাদের পরিবারের জন্য সত্যিই কঠিন একটা দিন এবং এখনো আমরা পরপর একেকটি ঘটনাকে বোঝার চেষ্টা করছি। এই কঠিন সময়ে আমি বিনীতভাবে সংবাদমাধ্যম এবং পাপারাজ্জিদের ভুয়া খবর ও গুজব থেকে দূরে থাকতে বিশেষভাবে অনুরোধ করছি।

এরই সঙ্গে কারিনা তার পোস্টে তাদের নিয়ে মানুষের কৌতূহলকে সম্মান জানিয়েছেন। তিনি লিখেছেন—সর্বদা নজরদারি আবার আমাদের নিরাপত্তা শিথিল করতে পারে। তাই আমাদের পরিবারকে এ মুহূর্তে একটু একা ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করছি। সেটি পরিবার হিসাবে আমাদের ঘুরে দাঁড়াতে সাহায্য করবে। এই কঠিন ও সংবেদনশীল সময়ে তাদের পাশে থাকার জন্য ভক্ত-অনুরাগীদের ধন্যবাদ জানিয়েছেন কারিনা কাপুর।

উল্লেখ্য, গত বুধবার রাতে সাইফ আলি খানের ওপর যখন হামলা হয়, তখন কারিনা বাড়িতে ছিলেন না। তিনি তার দিদি অভিনেত্রী কারিশমা কাপুরের বাড়িতে ছিলেন। কিন্তু স্বামীর আক্রান্ত হওয়ার খবর পেতেই তিনি দ্রুত পরিবারের সঙ্গে মিলিত হন।

Advertisement

বলিউড অভিনেতা সাইফ আলি খান অভিনেত্রী কারিনা কাপুর

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম