Logo
Logo
×

Advertisement

বিনোদন

স্বামীকে নিয়ে তনির আবেগঘন স্ট্যাটাস

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৫, ০১:৫৪ পিএম

স্বামীকে নিয়ে তনির আবেগঘন স্ট্যাটাস

Advertisement

ব্যাংককের একটি হাসপাতালে দেশের আলোচিত নারী উদ্যোক্তা ও ইনফ্লুয়েন্সার রোবাইয়াত ফাতিমা তনির স্বামী শাহাদাৎ হোসাইন মারা গেছেন। 

গত বুধবার (১৫ জানুয়ারি) স্থানীয় সময় রাত ৩টা ৩ মিনিটে মারা যান তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে তনি নিজেই স্বামীর মৃত্যুর খবরটি নিশ্চিত করেন।

স্বামীর লাশ নিয়ে দেশে ফিরছেন তনি। 

বৃহস্পতিবার এক পোস্টে তিনি লিখেছেন, ‘সেইম ফ্লাইটে আমরা দুজন, কিন্তু আমি সিটে বসে আর তুমি।’ তনির পোস্টে ভক্ত-শুভাকাঙ্ক্ষী ও নেটিজেনরা স্বামীর আত্মার শান্তি কামনায় দোয়া করেছেন।

তনির দ্বিতীয় স্বামী শাহাদাৎ হোসাইন একজন সফল ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে ব্যাংককের চিকিৎসাধীন ছিলেন শাহাদাৎ। 

উল্লেখ্য, প্রথম স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় বিচ্ছেদের পথে হাঁটেন তিনি। এরপর ভালোবেসে বিয়ে করেন শাহাদাৎকে। তনি ও তার স্বামীর মধ্যকার বয়সের ব্যবধান নিয়ে সবসময় সমালোচনার শিকার হয়েছেন তিনি। ফেসবুক লাইভে এলে নানারকম ট্রলের মুখে পড়েন এই নারী উদ্যেক্তা। এসবে তার কোনও তোয়াক্কা নেই। তিনি দিন শেষে নিজের ঘরে শান্তিতে থাকতে চান বলেই অভিমত দিয়েছেন নানা সংবাদমাধ্যমে। বর্তমানে ফ্যাশন হাউস 'সানভিস বাই তনি'-এর স্বত্বাধিকারী তনি। সারা দেশে তার ১২টি শোরুম রয়েছে।

Advertisement

ব্যাংকক রোবাইয়াত ফাতিমা তনি

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম