Logo
Logo
×

Advertisement

বিনোদন

অভিনেতার বাড়িতে ঢুকে পড়েছে জানত না সাইফের হামলাকারী

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ০৯:১৫ পিএম

অভিনেতার বাড়িতে ঢুকে পড়েছে জানত না সাইফের হামলাকারী

ছবি: সংগৃহীত

Advertisement

বলিউড অভিনেতা সাইফ আলী খানের ওপর চালানো হামলার ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। তবে ওই ব্যক্তি নাকি জানতেন-ই না যে তিনি সাইফের বাড়িতে প্রবেশ করেছেন।

রোববার (১৯ জানুয়ারি) মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী এমন তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘বলিউড অভিনেতার বাড়িতে ঢুকে পড়ার বিষয়টি বুঝেনি হামলাকারী।’ খবর হিন্দুস্তান টাইমসের।

মুখ্যমন্ত্রী বলেন, মুম্বাইয়ের থানে এলাকা থেকে হামলাকারীকে আটক করা হয়। নিজের অপরাধ স্বীকার করেছেন তিনি। মুম্বাই শহরে মানুষের ভাগ্যবদল হয়ে যায়, এমন কথা শুনেই এ শহরে আগমন তার। এরইমধ্যে তাকে চাকরি দেওয়া এজেন্সির লোকদেরও গ্রেফতার করা হয়েছে।

জানা যায়, বান্দ্রা এলাকায় ধনী লোকেরাই থাকে এমনটি সে (সাইফের হামলাকারী) শুনেছিল। কয়েক ঘণ্টার চেষ্টার পর সাইফের ভবনে প্রবেশ করেন ওই ব্যক্তি। এর আগে সাইফের ভবনে প্রবেশের জন্য আরও একটি রাস্তা পেয়েছিলেন তিনি। তবে ওই ভবনে সাইফ আলী খান থাকেন, এটা জানতেন না ওই হামলাকারী।

নবাব-খ্যাত সাইফ আলি খান গত বুধবার গভীর রাতে নিজ বাড়িতে হামলার শিকার হন। ছুরি দিয়ে তাকে ছয়বার জখম করা হয়। বর্তমানে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন সাইফ। অস্ত্রোপচারের পরে আপাতত তার স্বাস্থ্যের অবস্থা কিছুটা স্থিতিশীল বলে জানিয়েছে চিকিৎসকরা।

Advertisement

সাইফ আলী খান

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম