Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

একাধিক সিনেমা নিয়ে ঈদের জন্য প্রস্তুত বুবলী

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৫, ১০:২৭ এএম

একাধিক সিনেমা নিয়ে ঈদের জন্য প্রস্তুত বুবলী

ছবি: সংগৃহীত।

Advertisement

ঈদের সিনেমা দিয়েই ক্যারিয়ার শুরু করেন জনপ্রিয় নায়িকা শবনম ইয়াসমিন বুবলী। অভিষেকের পর থেকে প্রায় প্রতি ঈদেই তার অভিনীত একাধিক সিনেমা মুক্তি পায়। 

সেই ধারাবাহিকতায় আগামী রোজার ঈদের জন্যও তার অভিনীত একাধিক সিনেমা মুক্তির তালিকায় নাম লিখিয়েছে। যদিও চলতি বছর তার অভিনীত হাফ ডজন সিনেমা রয়েছে মুক্তির মিছিলে। 

এরমধ্যে দুটি সিনেমা ঈদুল ফিতরে মুক্তি পাবে বলে ইতোমধ্যেই ঘোষণা দিয়েছে নির্মাতারা। এর মধ্যে একটির নাম ‘জংলি’। পরিচালনা করেছেন রাহিম। এতে নায়ক সিয়াম আহমেদ। অন্যটি ‘পিনিক’। পরিচালনা করছেন জাহিদ জুয়েল। এ সিনেমায় বুবলীর নায়ক আদর আজাদ। 

সম্প্রতি দুটি সিনেমাই ঈদে আসার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। ‘জংলি’ সিনেমাটি গত বছরে কুরবানি ঈদে মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েও, শেষ মুহূর্তে সরে যায়। এ বছর ঈদে মুক্তির মিছিলে আবারও যোগ দিল। এতে সিয়াম ও বুবলীর সঙ্গে থাকছেন প্রার্থনা ফারদিন দীঘি। এদিকে গত বছরের শেষ দিকে বুবলী শুরু করেন পিনিক সিনেমার শুটিং। এটির কাজ এখনো চলমান। 

সম্প্রতি একটি পোস্টার শেয়ার করে ঈদে মুক্তির বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানায় সংশ্লিষ্টরা। পোস্টারে দেখা গেছে খাঁচায় বন্দি এক বুবলীকে। ঈদের সিনেমা নিয়ে বুবলী বলেন, “দুটি সিনেমা এবার ঈদে আলোচনায় থাকবে বলে আমার বিশ্বাস। ‘জংলি’ দারুণ এক গল্পের সিনেমা। ‘পিনিক’-এর গল্পেও রয়েছে ভিন্ন কিছু। সিনেমাটি দর্শকদের একটা ঘোরের মধ্যে নিয়ে যাবে। অনেকদিন ধরেই এমন এক চরিত্রে অভিনয় করতে চেয়েছিলাম, পিনিকে আমার চরিত্রটি তেমনই।”

Advertisement

ঢালিউড শবনম ইয়াসমিন বুবলী

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম