Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

মুম্বাইয়ে দেখলেন ‘কোল্ডপ্লে’র অনুষ্ঠান, শহরে ফিরে যা বললেন শুভশ্রী

Advertisement

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৫, ০৭:২৯ পিএম

মুম্বাইয়ে দেখলেন ‘কোল্ডপ্লে’র অনুষ্ঠান, শহরে ফিরে যা বললেন শুভশ্রী

Advertisement

মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে রোববার ব্রিটিশ ব্যান্ড ‘কোল্ডপ্লে’র কনসার্ট হলো। বলিউড তারকাদের মতো রবি-সন্ধ্যায় সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টালিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী ও নির্মাতা রাজ চক্রবর্তী। গতকাল সোমবার সন্ধ্যায় শহরে ফিরেই উচ্ছ্বাস প্রকাশ করেন অভিনেত্রী।

বিমানবন্দর থেকে বাড়িতে ফিরেই ইউভান ও ইয়ালিনির সঙ্গে সময় কাটাতে ব্যস্ত অভিনেত্রী এখনো ‘কোল্ডপ্লে’র মুগ্ধতা কাটিয়ে উঠতে পারেননি বলে জানিয়েছেন। ‘এখনো ঘোর কাটেনি’ উল্লেখ্য করে শুভশ্রী বলেন, অসাধারণ অভিজ্ঞতা। আমি এবং রাজ— দুজনেই ওদের খুব বড় অনুরাগী ছিলাম। এর আগে ২০১৫ সালে ওরা মুম্বাইয়ে শো করেছিলেন। সেবার আমরা যেতে পারিনি। এবার স্বপ্নপূরণ হলো।

কোল্ডপ্লে অনুষ্ঠানের কিছু ঝলক সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন শুভশ্রী। শুধু সেই ভিডিও দেখে এ রকম একটি কানসার্টের স্বাদ নেওয়া মুশকিল। ‘কোল্ডপ্লে’র টিকিট নিয়ে সারা দেশে অনুরাগীদের মধ্যে যে আগ্রহ ছিল, তা অভিনেত্রী জানেন। শুভশ্রী বলেন, যারা সংগীত পছন্দ করেন, তাদের অবশ্যই একবার অন্তত কোল্ডপ্লে লাইভ অনুষ্ঠানের সাক্ষী থাকা উচিত।

‘কোল্ডপ্লে’র অনুষ্ঠান থেকে প্রাপ্তি কী? এমন প্রশ্নের উত্তরে শুভশ্রী বলেন, খ্যাতির শীর্ষে থেকেও ব্যান্ডের সদস্যরা যেভাবে মাটিতে পা রেখে চলেন, তা তার মন ছুঁয়েছে। তিনি বলেন, অনুরাগীদের সঙ্গে ব্যবহার থেকে শুরু করে, ভারত সম্পর্কে ছোট ছোট কথা— সব মিলিয়ে শ্রোতাদের আরও আপন করে নেন ক্রিস মার্টিন। ওদের কাজের মধ্যে যে সততা রয়েছে, সেটি অত দূরে দাঁড়িয়ে থেকেও ওদের চোখে প্রতিফলিত হচ্ছিল। ‘কোল্ডপ্লে’ কার্বন বর্জন করে পরিবেশবান্ধব উপায়ে কনসার্ট করে বলে জানান অভিনেত্রী। 

শুভশ্রী বলেন,  ওখানে উপস্থিত থেকে শুধু মনে হচ্ছিল, আমরাও যেন ওদের ওই মহা-উদ্যোগের একটা ক্ষুদ্র অংশ হতে পেরেছি। পাশাপাশি অনুষ্ঠানের প্রযোজনার মানেরও প্রশংসা করলেন অভিনেত্রী।

শুভশ্রীর সঙ্গে কনসার্টে উপস্থিত ছিলেন নির্মাতা রাজ চক্রবর্তী। তার কী প্রতিক্রিয়া জানতে চাইলে অভিনেত্রী বলেন, অনুষ্ঠান শেষ হওয়ার পর আমরা বেশ কিছুক্ষণ চুপচাপ ছিলাম। তিনি বলেন, রাতে একসঙ্গে আমরা কনসার্ট নিয়ে আলোচনা করেছি। এমনকি কলকাতায় ফেরার পথেও আমাদের আলোচনা হয়েছে। এখনো ঘোর কাটেনি। আগামী বহু বছর এ অভিজ্ঞতা ভুলতে পারব না।

Advertisement

শুভশ্রী গাঙ্গুলী নির্মাতা রাজ চক্রবর্তী

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম