Logo
Logo
×

Advertisement

বিনোদন

সাইফের গাড়িতে কেন ওঠেননি কারিনা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৫, ১০:১৪ পিএম

সাইফের গাড়িতে কেন ওঠেননি কারিনা

Advertisement

বলিউড তারকা সাইফ আলী খান গত বুধবার গভীর রাতে নিজের বাড়িতেই দুষ্কৃতকারীর হামলার শিকার হন।  এরপর গত বৃহস্পতিবার ভোরে তাকে ভর্তি করা হয় হাসপাতালে। অস্ত্রোপচারের পর অভিনেতা হাসাপাতালেই ছিলেন।

পরে পাঁচদিন পর হাসপাতাল থেকে বাড়ি ফেরেন অভিনেতা। সাইফের বাড়ি ফেরার বেশ কয়েকটি স্থিরচিত্র বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

মঙ্গলবার বিকালে নিজের বাড়িতে ফেরেন সাইফ আলী খান। পরনে সাদা শার্ট, জিন্‌স। বাঁ হাতের কবজিতে বাধা ব্যান্ডেজ। ছোট করে ছাঁটা চুল, পরিষ্কার কামানো দাঁড়ি। একেবারে সোজা হেঁটে বাড়িতে ঢুকলেন অভিনেতা। হাসিমুখে হাত নাড়লেন আলোকচিত্রীদের উদ্দেশে।

সাইফকে হাসপাতাল নিয়ে যেতে এসেছিলেন স্ত্রী কারিনা কাপুর ও মা শর্মিলা ঠাকুর। হাসপাতাল থেকে বেরিয়ে কারিনা অবশ্য অন্য গাড়িতে বাড়ি ফেরেন।

আগেই ক্যামেরায় ধরা পড়েছিল, কারিনা গাড়ির ভিতর কারও সঙ্গে বিরক্ত হয়ে কথা বলছেন। কিন্তু সাইফ হাসপাতাল থেকে বের হওয়ার আগেই কোথায় চলে গিয়েছিলেন অভিনেত্রী? এ প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ভক্তদের।

প্রাথমিক ভাবে জানা গিয়েছিল, সৎগুরু শরণ আবাসনে ফিরবেন না সইফ। বরং যাবেন পাশের একটি ফ্ল্যাটে, যেখানে ২০২১ সাল পর্যন্ত থাকতেন সাইফ-কারিনা।

 

Advertisement

বলিউড সাইফ

Advertisement

আরও পড়ুন

বাংলাদেশি সিনেমায় বলিউডের মুকেশ ঋষি

বাংলাদেশি সিনেমায় বলিউডের মুকেশ ঋষি

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

পপিকে ফিরে আসার আহ্বান জানালেন সেই গীতিকার

পপিকে ফিরে আসার আহ্বান জানালেন সেই গীতিকার

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম