Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

কাজলের পাশে মেয়ে নিসা, কত বছর বয়সে মা হন অজয় ঘরনি

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৫, ১০:২৫ পিএম

কাজলের পাশে মেয়ে নিসা, কত বছর বয়সে মা হন অজয় ঘরনি

Advertisement

বলিউড ইন্ডাস্ট্রির যে কয়েকজন তারকা সন্তান হরহামেশাই লাইম লাইটে থাকেন, তাদের মধ্যে অন্যতম হলেন বলিউড অভিনেতা অজয় দেবগন ও অভিনেত্রী কাজল দম্পতির কন্যা নাইসা দেবগন।

ইন্ডাস্ট্রিতে এখনো অভিনেত্রী হিসেবে পরিচয় তৈরি করতে না পারলেও জনপ্রিয়তা কিন্তু নেহায়েত কম নয় অজয়কন্যার। ছোটবেলা থেকেই দেখতে বাবার মতো হলেও নাইসা যতই বড় হচ্ছেন, ততই দেখতে মায়ের মতো হচ্ছেন তিনি। আর এ কথাটি যে সত্যি, তা প্রমাণ হয়ে গেল সম্প্রতি ভাইরাল হওয়া একটি ছবি থেকে।

বলিউড অভিনেতা নবাব সাইফ আলি খানের ছেলে হোক অথবা বলি বাদশাহ শাহরুখ খানের ছেলে— এক নজর দেখলে মনে হবে তারা যেন বাবার জেরক্স কপি। শুধু ছেলেরা কেন, রাশাকে দেখলেও যেন মনে হবে অভিনেত্রী রাভিনা ট্যান্ডনকেই দেখছেন আপনি। তেমনই নাইসা ও কাজলকেও হঠাৎ করে দেখলে মনে হবে যেন দুই বোন।

সম্প্রতি সামাজিক মাধ্যম এক্স হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী কাজল। যেখানে দেখা যাচ্ছে— পাশাপাশি বসে রয়েছেন কাজল ও তার মেয়ে নাইসা। একটি বিখ্যাত চাইনিজ রেস্তোরাঁয় দুজনকে পাশাপাশি বসে থাকতে দেখা যায়। ছবিটি দেখে কাজলকে নাইসার দিদি ভেবে ভুল করেছেন নেটদুনিয়ার বাসিন্দারা।

কাজলের শেয়ার করা ছবিটির কমেন্ট বক্সে এক নেটিজেন লিখেছেন— একেবারে যমজ দুই বোনের মতো দেখতে লাগছে। অন্য আরেকজন লিখেছেন— আপনাদের কিন্তু সত্যিই মনে হচ্ছে দুই বোন। তৃতীয়জন লিখেছেন— কাজলকে এই মেয়ের থেকে ছোট দেখাচ্ছে। চতুর্থজন লিখেছেন— কে মা আর কে মেয়ে বোঝাই যাচ্ছে না।

এদিকে ২০২৪ সালে অভিনেত্রী কৃতি স্যাননের সঙ্গে ‘দো পাত্তি’ সিনেমায় শেষবার অভিনয় করতে দেখা গেছে কাজলকে। এ সিনেমায় একজন পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করেন অভিনেত্রী। আগামী সময় ইব্রাহিম আলি খানের সঙ্গে ‘সারজামিন’ সিনেমায় অভিনয় করতে দেখা যাবে কাজলকে।

উল্লেখ্য, ২০০৩ সালের এপ্রিল মাসে কন্যাসন্তানের জন্ম দিয়েছিলেন অভিনেত্রী কাজল। তখন নায়িকার বয়স ছিল ২৮ বছর। মা-মেয়ের বয়সের ফারাক বিস্তর। তবে ৫০ ছুঁয়েও নিজের চেহারা ঝরঝরে রেখেছেন কাজল। 

Advertisement

কাজল

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম