Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

বিয়েতে বিশ্বাসী নন টাবু

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৫, ১১:২৯ এএম

বিয়েতে বিশ্বাসী নন টাবু

Advertisement

বলিউড অভিনেত্রী টাবুর নিজের বক্তব্য যে এভাবে ব্যুমেরাং হয়ে ফিরবে, সেটি বোধহয় ঘুণাক্ষরেও বুঝতেই পারেননি। তার বক্তব্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই টনক নড়েছে অভিনেত্রীর। তিনি যে বক্তব্য দিয়েছিলেন, তা সংবাদমাধ্যমে বিকৃত করে প্রচার করা হয়েছে। এর জেরে ভুগতে হচ্ছে টাবুকে। শুধু তাই নয়, এ ধরনের খবর পরিবেশনের বিরোধিতা করে সংবাদমাধ্যমকে তার কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবিও জানিয়েছেন অভিনেত্রী।

এর আগে ২০২৪ সালে টাবু 'ক্রিউ' ছবিতে অভিনয় করেছিলেন। সেই সিনেমার প্রচারের সময় তাকে প্রশ্ন করা হয়েছিল— টাবু বিয়েতে বিশ্বাসী কিনা? জবাবে অভিনেত্রী বলেছিলেন—বিয়েতে বিশ্বাসী নই, পুরুষ কেবল শয্যাসঙ্গীর প্রয়োজনেই...!

সম্প্রতি বলিউডের খিলাড়িখ্যাত অভিনেতা অক্ষয় কুমারের 'ভূত বাংলা' ছবিতে যোগ দিয়েছেন অভিনেত্রী টাবু। এ ছবিতে টালিউডের যিশু সেনগুপ্তকেও দেখা যাবে। অভিনেত্রী নিজেই সেই খুশির খবর শুনিয়েছিলেন। তখনই প্রকাশ্যে আসে তার এই বক্তব্য। 

টাবুর এই বক্তব্য আবারও ভাইরাল হয়। সে কারণে সামাজিক মাধ্যমে নাস্তানাবুদ হচ্ছেন অভিনেত্রী। নেটিজেনদের নানারকম মন্তব্যে টাবু বলেন, পুরোটাই সংবাদমাধ্যমের কারসাজি। তিনি আগে কখনো এ রকম কোনো কথা বলেননি। তার ভাবমূর্তিতে কালি ছেটাতে কিছু গণমাধ্যম উঠেপড়ে লেগেছে। যেখানে রমরমিয়ে এ ধরনের কুৎসিত খবর প্রচার করা হচ্ছে।

Advertisement

টাবু

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম