Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

শীতের সকালে একটুখানি রৌদ্রচুম্বন মিমের

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৫, ০১:৩৩ পিএম

শীতের সকালে একটুখানি রৌদ্রচুম্বন মিমের

Advertisement

ঢালিউড অভিনেত্রী বিদ্যা সিনহা মিম বিভিন্ন সিনেমায় অভিনয়ের পাশাপাশি সক্রিয় থাকেন মডেলিংয়েও। এ ছাড়া নানা রূপে নিজেকে মেলে ধরতেও পছন্দ করেন তিনি। অভিনেত্রীর আনাগোনা বেশ চোখে পড়ার মতোই। কাজের ফাঁকে মাঝেমধ্যে উড়ালও দেন দেশের বাইরে। সেখানেও নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েন মিম। 

আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে বেশ কয়েকটি ছবি শেয়ার করে নেন বিদ্যা সিনহা মিম। সেখানে দেখা গেছে, এই মাঘের শীতের সকালে একটুখানি রৌদ্রচুম্বন কে না চায়! তাই তো রৌদ্রচুম্বন উপভোগ করতে সকাল সকাল ছাদে অভিনেত্রী। একটি ব্রাউন-ব্ল্যাক স্ট্রাইপের টপস পরেছেন মিম। ওপরের ব্রাউন কালারের ওপেন সোয়েটারটিও রেখেছেন খোলামেলা। এমন অবস্থায় শীতের সকালের মিষ্টি রোদের ছোঁয়ায় জ্বল জ্বল করে ওঠে অভিনেত্রীর মসৃণ ত্বক।

মিমের এই হালকা সাজে সৌন্দর্যও ফুটে ওঠে। কারণ কানে ছিল একটি লাল জবা ফুল, ঠোঁটে লাল লিপস্টিক। সঙ্গে ক্যামেরায় নানা লুকের পোজ। সেই পোস্টের ক্যাপশনে মিম লিখেছেন—রৌদ্রচুম্বন, উজ্জ্বলতা; সুন্দর একটি দিনের প্রস্তুতি।

মিমের এই পোস্ট দেখে মুগ্ধতা প্রকাশ করেছেন নেটিজেনরা। বিশেষ করে এ অভিনেত্রীর অনুরাগীদের অধিকাংশই তার সৌন্দর্যের প্রশংসা করে থাকেন। এ ছাড়া শীতের সকালে মিমের এমন খোলামেলা রূপে অনেকেই চমকেও যান।

উল্লেখ্য, ২০০৭ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় বিজয়ী হয়ে বিনোদন জগতে প্রবেশ করেন বিদ্যা সিনহা মিম। হুমায়ুন আহমেদ পরিচালিত ‘আমার আছে জল চলচ্চিত্রে’ অভিনয় করে দর্শকদের নজরে আসেন অভিনেত্রী। এরপর থেকে টেলিভিশন নাটক ও চলচ্চিত্রে কাজ করে সমান জনপ্রিয়তা অর্জন করেন তিনি। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নেন মিম।

Advertisement

বিদ্যা সিনহা মিম

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম