Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

মেয়ের জন্য কী করে যেতে চান, জানালেন অভিষেক

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৫, ০৭:৪৪ পিএম

মেয়ের জন্য কী করে যেতে চান, জানালেন অভিষেক

Advertisement

বলিউড অভিনেতা অভিষেক বচ্চন জানিয়েছেন, পারিবারিক উত্তরাধিকার ছাড়াও তিনি তার মেয়ে আরাধ্যর জন্য একটি ‘বাস্তবিক পেশা’ প্রতিষ্ঠা করে যেতে চান।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি এমনটি বলেছেন। 

অভিষেক বচ্চন বলিউডের একটি প্রভাবশালী পরিবারের সন্তান। তার বাবা অমিতাভ বচ্চন ও মা জয়া বচ্চন বলিউডের বিখ্যাত অভিনয়শিল্পী। তবে অভিষেক চান না তার মেয়ে শুধু অভিনয় জগতেই সীমাবদ্ধ থাকুক। তাই বাস্তবজীবনের সঙ্গে সম্পর্কিত এমন কোনো পেশাতে মেয়েকে সুযোগ করে দিতে চান।  

তিনি বলেন, আমি মনে করি সৃজনশীল কাজ (অভিনয়) ছাড়াও আমার মেয়ের জন্য বাস্তব কিছু রেখে যাওয়ার জন্য আমার কাজ করা উচিত। এই কারণেই আমি অভিনয়ের বাইরে যে কাজ করি সেগুলোতে তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করব। সেটা হতে পারে খেলাধুলা বা ব্যবসা।

পরিবার সম্পর্কে সাক্ষাৎকারে অভিষেক বলেন, আমি যা আছি তা আমার পরিবারের কারণে। আমি খুব পরিবার-কেন্দ্রিক ব্যক্তি। আমি যা করি তা আমার পরিবারের জন্য করি এবং তারাই আমার প্রিয় মানুষ।

তিনি আরও জানান যে, চ্যালেঞ্জিং সময়ে তিনি তার বাবা-মায়ের সমর্থনের ওপর নির্ভর করেন এবং তাদের মতামতকে সবচেয়ে বেশি মূল্য দেন। 

খুব শিগগিরই অভিনেতার ‘বি হ্যাপি’ সিনেমা মুক্তি পাবে। রেমো ডিসুজা পরিচালিত এই সিনেমাটি একজন একক বাবার গল্প নিয়ে তৈরি, যিনি তার মেয়ের স্বপ্ন পূরণের জন্য চরম সীমা অতিক্রম করেন।  এ ছাড়া কমিডি সিনেমা ‘হাউসফুল ৫’-এ দেখা যাবে অভিষেক বচ্চনকে। 

Advertisement

অভিষেক বচ্চন বলিউড

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম