Logo
Logo
×

Advertisement

বিনোদন

এবার ব্যতিক্রমী ছবিতে দেখা যাবে জয়াকে

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৫, ১২:১৬ পিএম

এবার ব্যতিক্রমী ছবিতে দেখা যাবে জয়াকে

ছবি: সংগৃহীত।

Advertisement

নতুন করে কাজ নিয়ে আলোচনায় জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। কয়েকদিন ধরেই সংগীতশিল্পী প্রীতম হাসান ও এলিটা করিমের সঙ্গে তার একটি ছবি সামাজিক মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। জয়া নিজেই ছবিটি শেয়ার করে নতুন কাজ প্রসঙ্গে ইঙ্গিত দেন। তবে কাজ সম্পর্কে কিছুই খোলাসা করেননি। 

এ প্রসঙ্গে জানতে চাইলে জয়া বলেন, ‘নতুন একটি প্রজেক্ট করছি। এটি আমার জন্য বিশেষ একটি কাজ। কারণ, এমন কাজে এর আগে আমি যুক্ত হইনি। একদম নতুন গল্প ও চরিত্রে দর্শক আমাকে দেখতে পারবেন।’

তবে সিনেমা নাকি ওয়েব কনটেন্ট করছেন এ ব্যাপারে কিছু জানাতে নারাজ এ অভিনেত্রী। তিনি শুধু বলেন, ‘এবারই প্রথম আমরা তিনজন একসঙ্গে কাজ করছি। শুটিংয়ের অনুভূতি দারুণ। তারা দুজন গানের মানুষ। তাই গান আড্ডার মধ্য দিয়েই দারুণ সময় কেটেছে।’

তবে এ প্রসঙ্গে কাজটির পরিচালক সাদিয়া ইসলাম রোজা জানান, দর্শকদের জন্য একটি মিউজিক্যাল ফিল্ম নিয়ে আসছেন তিনি। এতে সময়ের গল্প তুলে ধরা হয়েছে। এর নাম এখনো ঠিক করা হয়নি। নির্মাতা জানান, ২৭ জানুয়ারি মিউজিক্যাল ফিল্মটি প্রকাশ হবে।

Advertisement

ঢালিউড জয়া আহসান

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম