Logo
Logo
×

Advertisement

বিনোদন

জনতার বাধার মুখে পরীমনির অনুষ্ঠান স্থগিত

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৫, ০৮:০৬ পিএম

জনতার বাধার মুখে পরীমনির অনুষ্ঠান স্থগিত

Advertisement

টাঙ্গাইলের কালিহাতি উপজেলায় একটি শোরুম উদ্ধোধনের কথা ছিল চিত্রনায়িকার পরীমনির। গত ১৫ দিন ধরে মাইকিং করে এ খবর প্রচার করে ‘অথেনটিক প্রোডাক্ট হারল্যানে স্টোর’ নামের সেই শোরুম কর্তৃপক্ষ। 

তবে স্থানীয় তৌহিদী জনতার মধ্যে এ নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনা। হেফাজতে ইসলামসহ বেশকিছু স্থানীয় সংগঠন পরীমনির আগমন ঠেকানোর জন্য প্রচারণা শুরু করে। একপর্যায়ে চাপের মুখে শোরুমের মালিক মীর মাসুদ রানা উদ্বোধনী অনুষ্ঠানটি স্থগিত করতে বাধ্য হন।

জানা যায়, শনিবার (২৫ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে কালিহাতি উপজেলার এলেঙ্গার টিন মার্কেটের শোরুমটির উদ্বোধন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে গত ২-৩ দিন ধরে হেফাজতে ইসলামসহ স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা পরীমনির আগমন ঠেকাতে নানা কর্মসূচির ঘোষণা দেন এবং আন্দোলনসহ অবস্থান কর্মসূচি শুরু করেন। এতে চাপের মুখে শোরুম কর্তৃপক্ষ অনুষ্ঠানটি স্থগিত করেন।

শোরুমটির মালিক মীর মাসুদ রানা বলেন, নায়িকা পরীমনির উদ্বোধনী অনুষ্ঠানে আসার কথা ছিল। কিন্তু হেফাজতে ইসলাম আন্দোলন শুরু করেছিল। তারা জানান, পরীমনি আসলে সমস্যা হবে। মসজিদে-মসজিদে এ নিয়ে আলোচনা হয়েছে। হেফাজতে ইসলামের এক নেতা ফোন করে বিষয়টি জানায়। পুলিশের পক্ষ থেকে নিষেধ করা হয়। আমিও কোম্পানির সঙ্গে আলোচনা করে তাদের সম্মানে অনুষ্ঠানটি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি।

এ বিষয়ে কালিহাতি থানার ওসি মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া বলেন, হুজুররা কিছু সমস্যার সৃষ্টি করেছিল। পরে কর্তৃপক্ষ উদ্বোধনী অনুষ্ঠানটি স্থগিত করেছে। 

Advertisement

পরীমণি

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম