Logo
Logo
×

Advertisement

বিনোদন

এত চুপ করে থাকা যায় নাকি: পরীমণি

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৫, ০২:৫৫ এএম

এত চুপ করে থাকা যায় নাকি: পরীমণি

Advertisement

টাঙ্গাইলের কালিহাতি উপজেলায় শনিবার একটি শোরুম উদ্বোধনের কথা ছিল চিত্রনায়িকার পরীমণির। তবে স্থানীয় তৌহিদী জনতার মধ্যে এ নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনা। 

হেফাজতে ইসলামসহ বেশকিছু স্থানীয় সংগঠন পরীমণির আগমন ঠেকানোর জন্য প্রচারণা শুরু করে। একপর্যায়ে চাপের মুখে শোরুমের মালিক মীর মাসুদ রানা উদ্বোধনী অনুষ্ঠানটি স্থগিত করতে বাধ্য হন।

বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন এ নায়িকা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে পরী মণি লিখেছেন, ‘এত চুপ করে থাকা যায় নাকি।’

তিনি আরও লেখেন, ‘পরাধীন মনে হচ্ছে। শিল্পীদের এত বাধা কেন আসবে? ইনসিকিউর ফিল হচ্ছে। এমন স্বাধীন দেশে নিরাপদ নই কেন আমরা? মেহজাবীন, পড়শী—এর আগে তারাও এমন হেনস্থার শিকার হয়েছেন। ধর্মের দোহাই দিয়ে আসলে কী প্রমাণ করতে চাইছেন তারা?’

তিনি ক্ষোভ প্রকাশ করে আরও বলেন, ‘আর কী বলার আছে... এ দেশে সিনেমা কিংবা বিনোদনের সবকিছু বন্ধ করে দেওয়া হোক তাহলে। আমরা কি ধরে নেব, আমরা শুধু ইমোশনালি ব্যবহৃত হয়েছি তখন? নাকি এখন হচ্ছি? কোনটা?’

শিল্পীদের প্রতি এমন আচরণের জন্য সবাইকে দায়ভার নিতে হবে বলেও মন্তব্য করেন চিত্রনায়িকা।

Advertisement

পরীমণি

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম