Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

৫-১০টা সন্তান চান সানা খান!

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৫, ০৩:৫৭ পিএম

৫-১০টা সন্তান চান সানা খান!

ছবি: সংগৃহীত।

Advertisement

বলিউডের সাবেক জনপ্রিয় অভিনেত্রী সানা খান এবং তার স্বামী আনাস সৈয়দ সম্প্রতি তাদের দ্বিতীয় সন্তানকে স্বাগত জানিয়েছেন। প্রথম সন্তানের জন্মের বছর না ঘুরতেই দ্বিতীয় সন্তান আসার খবর শেয়ার করেছেন সানা। দুবারই পুত্র সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী। এরই মধ্যে, এক সাক্ষাৎকারে আরও সন্তান নেওয়ার কথাও জানিয়েছে এই অভিনেত্রী।

গত ৫ জানুয়ারি দ্বিতীয় পুত্র সন্তানের জন্ম দেন সানা। আর ২০২৩ সালের জুলাই মাসে এই দম্পতি তাদের প্রথম সন্তান তারিক জামিলকে স্বাগত জানান। বর্তমানে তার ছোট ছেলের বয়স মাত্র ২০ দিন। 

আর সেই উপলক্ষ্যে ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করে তাদের নবজাতক পুত্রের নাম ঘোষণা করলেন সানা খান। জানালেন সৈয়দ হাসান জামিল রাখা হয়েছে সন্তানের নাম। 

এদিকে মাসের শুরুতে সানা খান এবং তার স্বামী আনাস সৈয়দ তাদের দ্বিতীয় সন্তান আসার খবর শেয়ার করেছেন। আর এবার নাম সামনে আনলেও, এখনও ছোট ছেলের মুখ দেখাননি তারা। 

সানা ছেলে হওয়ার খবর দিয়ে ক্যাপশনে লিখেছিলেন, ‘হে আল্লাহ, সব প্রশংসা তোমার। আমাদেরকে রহম করো, যেন আমরা তাকে তোমার দয়া ও ধর্মের পথে বড় করে তুলতে পারি এবং তাকে তোমার বিশ্বস্ত বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত করে পারি। আমাদের ছোট্ট রাজপুত্রের আগমনের সুন্দর সংবাদটি শেয়ার করে নিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত!

তিনি আরও লিখেন, ‘আলহামদুলিল্লাহ, আমাদের যা কিছু আছে তার জন্য। আমাদের যা কিছু ছিল তার জন্য। আলহামদুলিল্লাহ। এটা একটা ছেলে! আনন্দে ভাসছি আমরা। বড় ভাই তারিক জামিল তার ছোট ভাইকে স্বাগত জানাচ্ছে! ২০২৫ সালের ৫ জানুয়্রি জন্ম।’

সানা ‘বিগ বস ৬’ এবং সালমান খানের ছবি ‘জয় হো’-তে অভিনয়ের জন্য সবচেয়ে বেশি পরিচিত। ২০২০ সালের নভেম্বরে আনাস সাইয়াদকে বিয়ে করার আগে তিনি অভিনয় জীবন ছেড়ে দিয়েছিলেন। এরপর থেকে সবসময় বোরখাতেই দেখা গেছে সানাকে। 

দ্বিতীয় সন্তান জন্মের আগে সানাকে বলতে শোনা গিয়েছিল, ‘অবশ্যই, আমি আরও বাচ্চা নিতে চাই - পাঁচটি সন্তান, দশটি সন্তান। আগেকার দিনে তো লোকের ১০-১৫টা সন্তান হত।’ এখন দেখার দুই পুত্রের পর, ফের সন্তান নেওয়ার সিদ্ধান্ত নেন কিনা সানা খান ও তার সুরাতের বাসিন্দা ও বর্তমানে দুবাই-বাসী বর আনাস সৈয়দ।

Advertisement

বলিউড সানা খান

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম