Logo
Logo
×

Advertisement

বিনোদন

পদ্মশ্রী পাচ্ছেন অরিজিৎ সিংসহ পশ্চিমবঙ্গের ৯ কৃতী ব্যক্তিত্ব

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৫, ০৯:৫০ এএম

পদ্মশ্রী পাচ্ছেন অরিজিৎ সিংসহ পশ্চিমবঙ্গের ৯ কৃতী ব্যক্তিত্ব

ছবি: সংগৃহীত।

Advertisement

ভারতের বেসামরিক পুরস্কার পদ্মশ্রীতে ভূষিত হলেন জনপ্রিয় গায়ক অরিজিৎ সিংসহ পশ্চিমবঙ্গের ৯ কৃতী ব্যক্তিত্ব।

দেশটির প্রজাতন্ত্র দিবসের (রোববার) আগের দিন এ পুরস্কারের জন্য নির্বাচিতদের নাম ঘোষণা করা হয়। 

এবার ১১৩ জনকে পদ্মশ্রী দেওয়া হচ্ছে। গতকাল পদ্মশ্রীর সঙ্গে পদ্মবিভূষণ ও পদ্মভূষণ পদকপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়েছে। এর মধ্যে পদ্মবিভূষণ পাচ্ছেন ৭ জন এবং পদ্মভূষণ পাচ্ছেন ১৯ জন।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, অরিজিৎ সিং ছাড়া পশ্চিমবঙ্গে পদ্মশ্রী পেতে যাওয়া বাকি ব্যক্তিরা হলেন অভিনেত্রী ও নৃত্যশিল্পী মমতা শংকর, ঢাকি গোকুল চন্দ্র দাস, শিক্ষা ও সাহিত্যে নগেন্দ্র নাথ রায়, শিল্পকলায় তেজেন্দ্র নারায়ণ মজুমদার, ব্যবসা ও শিল্পে পবন গোয়েংকা ও সজ্জন ভজনকা, আধ্যাত্মিকতায় স্বামী প্রদীপ্তানন্দ মহারাজ ওরফে কার্তিক মহারাজ এবং সমাজসেবায় বিনায়ক লোহানি।

অরিজিৎ সিং, মমতা শংকর ও গোকুল চন্দ্র দাস বলেছেন, এই সম্মান পেয়ে তারা দারুণ আনন্দিত ও গর্বিত। এটা তাদের এগিয়ে চলার পথে অনুপ্রেরণা জোগাবে।

Advertisement

পদ্মশ্রী অরিজিৎ সিং

Advertisement

আরও পড়ুন

বাংলাদেশি সিনেমায় বলিউডের মুকেশ ঋষি

বাংলাদেশি সিনেমায় বলিউডের মুকেশ ঋষি

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

পপিকে ফিরে আসার আহ্বান জানালেন সেই গীতিকার

পপিকে ফিরে আসার আহ্বান জানালেন সেই গীতিকার

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম