Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

আগামী প্রজন্মের জন্য যে বার্তা শাহরুখের

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৫, ০১:২৫ পিএম

আগামী প্রজন্মের জন্য যে বার্তা শাহরুখের

ফাইল ছবি

Advertisement

৭৬তম প্রজাতন্ত্র দিবসে বিশেষ অঙ্গীকার নিলেন বলিউড বাদশাহ শাহরুখ খান। এই দিন বহু বলিতারকা সামাজিক মাধ্যমে বিশেষ বার্তা দিয়েছেন। বলি বাদশাহও শেয়ার করে নিলেন একটি ছবি। 

সেখানে ছবিতে দেখা যাচ্ছে— ভারতের জাতীয় পতাকার সামনে দাঁড়িয়ে সালাম জানাচ্ছেন শাহরুখ খান। পরনে তার সাদা শার্ট ও চোখে কালো রোদচশমা। এ ছবির সঙ্গেই নতুন প্রজন্মের কথা ভেবে বিশেষ বার্তা দিয়েছেন কিং খান। সরাসরি দেশের কোনো বিষয় নিয়ে মুখ না খুললেও ছবির মাধ্যমে নিজের মতামত তুলে ধরেন বাদশাহ। 

২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ছবি ‘জওয়ান’-এ শাহরুখের বিশেষ ‘মোনোলগ’ ছড়িয়ে পড়েছিল সামাজিক মাধ্যমে। সেখানে মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র নিয়ে স্পষ্ট মত রেখেছিলেন অভিনেতা। যদিও বাস্তবে তিনি এ নিয়ে কোনো মন্তব্য করেননি। কিন্তু পর্দায় হোক বা বাস্তবে— তার মতামত যে ভক্ত-অনুরাগীদের কাছে গুরুত্বপূর্ণ, তা বলার অপেক্ষা রাখে না। তাই প্রজাতন্ত্র দিবসেও শাহরুখের এই পোস্ট মুহূর্তে ভাইরাল হয়েছে।

বাদশাহ শাহরুখ সেই পোস্টে লিখেছেন— এই প্রজাতন্ত্র দিবসে চলুন সবাই একটা প্রতিজ্ঞা করি। পরবর্তী প্রজন্মের জন্য যাতে গর্বের সঙ্গে একটা দেশ রেখে যেতে পারি, সেই প্রতিজ্ঞাই নিজেরা করি। তিনি আরও লিখেছেন— চলুন, সবাই মিলে সংবিধানের মূল্যবোধকে বাঁচিয়ে রাখি এবং গর্বের সঙ্গে মাথা উঁচু করে রাখি। সবাইকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা। জয় হিন্দ।

ভক্ত-অনুরাগীরা এই বার্তার জন্য শুভেচ্ছা জানিয়েছেন কিং খানকে। তিনি ছাড়াও প্রজাতন্ত্র দিবসে বিশেষ বার্তা দিয়েছেন বলিউড-হলিউড অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া, আনুশকা শর্মা, আলিয়া ভাট, অক্ষয় কুমার, ক্যাটরিনা কাইফ, জাহ্নবী কাপুর, করণ জোহর, সিদ্ধার্থ মালহোত্রা, ভিকি কৌশল, পরিণীতি চোপড়া, অজয় দেবগন, কিয়ারা আদভানি, অর্জুন কাপুরসহ আরও অনেক তারকা।

Advertisement

বলিউড বাদশাহ শাহরুখ খান

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম