Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

ঢালিউডে দেখা যাবে বলিউড অভিনেত্রীকে

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৫, ০১:২৯ পিএম

ঢালিউডে দেখা যাবে বলিউড অভিনেত্রীকে

ফাইল ছবি

Advertisement

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রাভিনা টেন্ডনকে এবার বাংলা ছবিতে অভিনয় করতে দেখা যাবে। সেই ছবির নির্মাতাদের প্রস্তাবে অভিনেত্রী নাকি প্রাথমিকভাবে সম্মতিও  জানিয়েছেন। 

এর আগে ২০১০ সালে মুক্তি পায় রাজা সেন পরিচালিত ‘ল্যাবরেটরি’ ছবিটি। এ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন রাভিনা টেন্ডন। দীর্ঘ বিরতির পর বাংলা ছবিতে প্রত্যাবর্তন করতে পারেন অভিনেত্রী। তবে কোন ছবিতে দেখা যাবে তাকে জানালেন পরিচালক।

এ মুহূর্তে ‘বানসারা’ ছবিটির শুটিংয়ে ব্যস্ত পরিচালক আতিউল ইসলাম। গল্পে পুরুলিয়ার প্রেক্ষাপটে মাফিয়া ও পুলিশের টক্কর। তারই মধ্যে রয়েছে অলৌকিক কিছু ঘটনা। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন বনি সেনগুপ্ত ও অপরাজিতা আঢ্য। এ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রের জন্য নির্মাতারা রাভিনা টেন্ডনকে প্রস্তাব দিয়েছেন। চরিত্রটি নাকি একজন ক্ষুরধার রাজনীতিকের। শোনা যাচ্ছে, ছবির কলকাতা পর্বের শুটিংয়ে তিনি উপস্থিত থাকতে পারেন।

এ প্রসঙ্গে আনন্দবাজার অনলাইনের তরফে পরিচালকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি খবরের সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি এখনো প্রাথমিক স্তরে রয়েছে। ছবিটা খুবই বড় আকারে তৈরি হচ্ছে বলেই আমরা রাভিনার কথা ভেবেছি। 

আতিউল ইসলাম বলেন, রাভিনা টেন্ডনের সঙ্গে তিনি ইতোমধ্যে যোগাযোগ করেছেন। ভিডিওকলে এ ছবি নিয়ে দুপক্ষের আলোচনাও হয়েছে। তিনি বলেন, চিত্রনাট্য ওর পছন্দ হয়েছে। তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি। তিনি রাজি হলে কলকাতায় শুটিংয়ে যোগ দেবেন।

এদিকে পুরুলিয়ায় ‘বানসারা’র আউটডোর শেষ হয়েছে। এবার কলকাতা ও ঝাড়খণ্ডে শুটিং সারবেন পরিচালক। ফেব্রুয়ারির শেষে কলকাতা অংশের শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। এখন এই ছবির মাধ্যমে শেষ পর্যন্ত রুবিনা বাংলা ছবিতে ফিরে আসবেন কিনা, তা সময়ই বলে দেবে। 

চলতি বছরে ছবিটি পূজায় মুক্তি পাওয়ার কথা রয়েছে বলে জানান আতিউল ইসলাম।

Advertisement

বলিউড অভিনেত্রী রাভিনা টেন্ডন

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম