Logo
Logo
×

Advertisement

বিনোদন

দোয়া চাইলেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী নিলম মুনীর

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৫, ০৬:১৮ পিএম

দোয়া চাইলেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী নিলম মুনীর

Advertisement

পাকিস্তানের জনপ্রিয় শোবিজ তারকা ও অভিনেত্রী নিলম মুনীর। সদ্য বিয়ে করে স্বামীর সঙ্গে দারুণ সময় পার করছেন।  আর মাঝেমধ্যেই সেই সব মুহূর্ত ইনস্টাগ্রামে ভক্তদের সঙ্গে শেয়ার করছেন। এবার স্বামীর সঙ্গে একটি ছবি শেয়ার করে আল্লাহর কাছে তাদের বিহাহিত জীবনের জন্য প্রার্থনা করলেন অভিনেত্রী।  প্রার্থনায় তিনি জানান, তাদের বিবাহিত জীবন যেন ‘ভালোবাসা, বিশ্বাস এবং আস্থায়’ পূর্ণ হয়।

‘দিল মম কা দিয়া’ সিনেমার এই অভিনেত্রী ছবির ক্যাপশনে লিখেছেন, ইয়া আল্লাহ করিম, আমাদের ভালোবাসা, বিশ্বাস, আস্থা দান করো এবং শান্তিতে বসবাসের ক্ষমতা দান করো।  আমাদের আনন্দে পূর্ণ করো; যা আমাদের শক্তি এবং সন্তুষ্টি প্রদান করবে।

বেশকিছু দিন ধরে নিলম মুনীরের বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানান গুজব চলছিল।  তবে এসব গুজবে তখন কিছুই জানাননি তিনি।

অবশেষে গুজবকে সত্যি করে অভিনেত্রী নিলম জানুয়ারি মাসের শুরুতে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। সেসময় বিয়ের মুহূর্তের নতুন ছবি প্রকাশ করে ইনস্টগ্রামে তিনি একটি পোস্ট দিয়েছিলেন। তার বিয়ের সেই ছবি ভক্তদের মাঝে ব্যাপক সাড়া ফেলে তখন।

সেসময় ছবির ক্যাপশনে নিলম লিখেছিলেন, এত বছর আমরা আমাদের মনকে বলছিলাম, কবে আমাদের সঠিক সময় (বিয়ের) আসবে।  হাজার হাজার প্রার্থনা অবশেষে সত্যি হয়েছে।

নিলম তার বিয়ে সম্পন্ন করেন সংযুক্ত আরব আমিরাতে।  বিশ্বের সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফাসহ দুবাইয়ের বিভিন্ন জায়গায় তারা তাদের ব্রাইডাল ফটোশুট করেন।  তাদের এসব ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয় এবং ভক্তদের মাঝে ব্যাপক সাড়া ফেলে। 

Advertisement

নিলম মুনীর পাকিস্তান অভিনেত্রী

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম