Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

বাস কন্ডাক্টর হতে চেয়েছিলেন ঋতাভরী

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৫, ০৯:৪৭ এএম

বাস কন্ডাক্টর হতে চেয়েছিলেন ঋতাভরী

Advertisement

টালিউডের আলোচিত অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। শুরুতে ধারাবাহিক দিয়ে ক্যারিয়ার শুরু হলেও এখন সুপারহিট কাজের সঙ্গে নাম লিখেছেন তিনি। মূলত অনবদ্য অভিনয় দিয়েই জয় করে নিয়েছেন দর্শকহৃদয়।

এ অভিনেত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয়। সেখানে প্রায়ই ক্যারিয়ার সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় শেয়ার করেন। আবার ব্যক্তিগত বিষয়ও শেয়ার করতে দেখা যায় তাকে। এবার এক পোস্টে জানালেন―ছোটবেলা কী হওয়ার ইচ্ছা ছিল তার।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ছোটবেলা অদ্ভুত এক ইচ্ছা ছিল ঋতাভরীর। তার নাকি বড় হয়ে বাস কন্ডাক্টর কিংবা টিকিট বিক্রেতা হওয়ার বেশ ইচ্ছা ছিল।

সোমবার (২৭ জানুয়ারি) সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে এ অভিনেত্রী লিখেছেন, ‘জীবনের সেরা সময় কাটানোর কথা যখনই মনে পড়ে, তুমি একজন বাস কন্ডাক্টর হতে চেয়েছিলে। আর কার কার এ ধরনের স্বপ্ন ছিল।’

এরপর তিনি আরও লিখেছেন, ‘আমার সব সংগ্রহ করা টিকিট কোথায় গেল? আর কে বাস কন্ডাক্টর হতে চেয়েছিলে জীবনে? অথচ আজ তারা অন্য কিছু করছেন?’

প্রসঙ্গত, পূজায় ঋতাভরী অভিনীত ‘বহুরূপী’ সিনেমা মুক্তি পেয়েছে। আগামীতেও কিছু সিনেমায় মুক্তি পাবে। এরইমধ্যে বলিউডের সুমিত অরোরার সঙ্গে প্রেমের গুঞ্জন উঠেছে। তার সঙ্গে মাঝে মধ্যেই আনন্দঘন বিভিন্ন মুহূর্ত শেয়ার করেন এ অভিনেত্রী।

Advertisement

ঋতাভরী

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম