Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

অনিশ্চয়তায় ফারিণ

Advertisement

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৫, ১১:০৯ পিএম

অনিশ্চয়তায় ফারিণ

Advertisement

বর্তমান প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। নাটকেই তার বিচরণ। গত বছর ‘ফাতিমা’ নামে একটি সিনেমা দিয়ে বড়পর্দায়ও অভিষেক হয় তার। ইরানে সিনেমাটি প্রথম প্রদর্শিত হয়। সম্প্রতি ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে। এবার নতুন একটি সিনেমায় অভিনয় করছেন বলে জানা গেছে। এটি বাণিজ্যিক ঘরানার সিনেমা। নির্মাণ করছেন সঞ্জয় সমাদ্দার। গত কয়েকদিন ধরেই এমন গুঞ্জন মিডিয়াপাড়ায় চাউর হয়েছে।

জানা গেছে, শরিফুল রাজের বিপরীতে ফারিণ এতে অভিনয় করবেন। এ সিনেমায় নেতিবাচক এক চরিত্রে অভিনয় করবেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। তবে এ নিয়ে অভিনেত্রী কোনো কথা বলতে রাজি হননি।

অন্যদিকে দুই পুরুষ শিল্পীর বিষয়ে নিশ্চিত করে পরিচালক বলেন, ‘ইতোমধ্যে এ দুই শিল্পীর সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে।’

তবে নায়িকা নিয়ে এখনও রয়েছে বিভ্রান্তি। কিছুদিন আগে তানজিন তিশার নাম আসলেও , এখন বলা হচ্ছে তাসনিয়া ফারিণের কথা।

এ প্রসঙ্গে পরিচালক বলেন, ‘নায়িকার বিষয়টি এখনও চ‚ড়ান্ত হয়নি। একটি সিনেমা নির্মাণের আগে তো অনেক অভিনয়শিল্পীর সঙ্গে কথা হয়। অডিশন পর্ব হয়। আমার নতুন সিনেমার ক্ষেত্রেও তেমনটা হচ্ছে। শুধু ফারিণ নয়, আরও বেশ কয়েকজনের সঙ্গে কথা হয়েছে। এর মধ্যে যার সঙ্গে ব্যাটে-বলে মিলে যাবে, তাকেই চ‚ড়ান্ত করা হবে। শিগগির সিনেমার সকল শিল্পীদের নাম অফিসিয়ালি জানান হবে।’

সিনেমার নাম প্রসঙ্গে তিনি বলেন, ‘এখনও নাম চুড়ান্ত হয়নি। ইনকিলাব ও ইনসাফ দুটি নাম পছন্দ করেছি। সিনেমার গল্প অনুযায়ী আলোচনার মাধ্যমে একটি নাম নেয়া হবে।’

Advertisement

তাসনিয়া ফারিণ

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম