Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন হলেন বিশ্বনাথ বসু

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৫, ০৬:৪৭ পিএম

ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন হলেন বিশ্বনাথ বসু

Advertisement

কলকাতা সিনেমার জনপ্রিয় অভিনেতা বিশ্বনাথ বসু একটি অনুষ্ঠানে গিয়ে এক অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন হয়েছেন। জুতা পরে নেতাজি সুভাষ চন্দ্র বসুর মূর্তিতে অভিনেতা মালা দিয়েছেন- এই অভিযোগে মাতাল অবস্থায় স্থানীয় কয়েকজন ব্যক্তি অভিনেতার ওপর চড়াও হন। এ সময় গাড়ি ভাঙচুরসহ অভিনেতাকে দেওয়া হয় প্রাণনাশের হুমকিও। 

ভারতীয় গণমাধ্যমে প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৫ জানুয়ারি রাতে পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানা এলাকার পাহাড়িচক গ্রামে এ ঘটনা ঘটে। 

জানা যায়, সেদিন অনুষ্ঠান শুরুর আগে স্টেজের পাশে থাকা নেতাজির মূর্তিতে মালা দেওয়ার অনুরোধ করেন ক্লাব কর্তৃপক্ষ। বিশ্বনাথ মালা দিয়ে শ্রদ্ধা জানানও। তবে জুতা না খুলেই তিনি ওই মালা দেন। তবে তখন এ নিয়ে কোনো কথা ওঠেনি।  প্রায় এক ঘণ্টা শো করার পর হঠাৎ তার বিরুদ্ধে এ অভিযোগ করেন অনুষ্ঠানের আয়োজক। ওই ব্যক্তি মাতাল অবস্থায় ছিলেন বলে অভিযোগ করেন অভিনেতা। 

বিশ্বনাথ বলেন, সেখানে আমাকে বলা হয়, আপনি জুতো পরে মালা দিলেন কেন? আমি বললাম, ভুল হয়ে গেছে। আসলে খুব ক্লান্ত ছিলাম তো। তখন ক্লাবের ক্যাশিয়ার আমাকে ইশারা করে বলেন, টাকা দিয়ে নিয়ে এসেছি। কোথায় যাচ্ছেন? সবার সঙ্গে ছবি না তুলে যেতে পারবেন না। 

অভিনেতা জানান, এক ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন তিনি। কোনোরকমে প্রাণ বাঁচিয়ে ফিরেছিলেন। 

বিশ্বনাথ বলেন, ওই ক্লাবের লোকজন মৃত্যুদর্শন করিয়ে দিয়েছেন। দুজন বাউন্সারও আটকাতে পারছিলেন না তাদের। গাড়ির লুকিং গ্লাস ভেঙে দিয়েছে। গাড়িতে কিছুতেই উঠতে দিচ্ছিল না। তারা যেমন রেগে ছিল, তাতে মেরেই ফেলত।

এ ঘটনায় থানায় অভিযোগ করেছেন বলেও জানিয়েছেন অভিনেতা।  

পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের হয়েছে। ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

বিশ্বনাথ বসু কলকাতা সিনেমা

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম