Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

জীবনে এমন সুযোগ এর আগে কখনো আসেনি, পুণ্যস্নান প্রসঙ্গে হেমা মালিনী

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৫, ১০:৩৯ এএম

জীবনে এমন সুযোগ এর আগে কখনো আসেনি, পুণ্যস্নান প্রসঙ্গে হেমা মালিনী

Advertisement

কুম্ভমেলায় মৌনী অমাবস্যা তিথি উপলক্ষে ‘শাহি স্নান’-এর সময়ে পদপিষ্টের ঘটনায় অনেকের মৃত্যু হয়েছে। যদিও সকাল হতেই ছন্দে ফিরতে শুরু করে মহাকুম্ভমেলা। ভোর থেকে শুরু হয়েছে পুণ্যস্নান। ত্রিবেণী সঙ্গমে সাধুসন্তেরা একে একে ডুব দিচ্ছেন। সেখানেই পানিতে ডুব দিলেন বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী হেমা মালিনী।

গত মঙ্গলবার (২৮ জানুয়ারি) অভিনেত্রী ও মথুরার সংসদ সদস্য হেমা মালিনী মহাকুম্ভে বাবা রামদেবের সঙ্গে ত্রিবেণী সঙ্গমে ডুব দেন। কিন্তু ডুব দিতে গিয়ে এমন কাণ্ড ঘটল যে রামদেবকে দেখে হাসি চেপে রাখতে পারলেন না অভিনেত্রী। 

মহাকুম্ভমেলার এমনই একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিকমাধ্যমে। সেখানে বাবা রামদেবকে স্নানের জন্য ডুব দিতে দেখা যায়। আর তার ঠিক পেছনেই দাঁড়িয়েছিলেন হেমা মালিনীসহ অন্য সাধুসন্তেরা। যোগগুরু পানিতে ডুব দেওয়ার পর হঠাৎ মাথা ঝাপটে তার লম্বা ভিজে চুল পিঠে ফেলেন। তাতেই রামদেবের চুলের ঝাপটা গিয়ে লাগে পেছনে দাঁড়িয়ে থাকা সাধুর মুখে। 

এমন কাণ্ড দেখে হেসে ফেললেন সবাই। হাসি চেপে রাখতে পারেননি অভিনেত্রী হেমা মালিনীও। তাকে রামদেবের উদ্দেশে হাতের ইশারায় কিছু একটা বলতেও দেখা যায়। যদিও পরে সবাই মিলে মন্ত্রপাঠ করে ডুব দেন পানিতে। তবে সাধুদের স্নানের ঠেলায় অভিনেত্রী সেভাবে স্নান সারতে পারেননি বলেই অনুমান করেন তার ভক্ত-অনুরাগীরা।

অবশ্য পুণ্যস্নানের পর অভিভূত অভিনেত্রী বলেন, জীবনে এমন সুযোগ এর আগে কখনো আসেনি। পুণ্যস্নান করে নিজেকে ভাগ্যবতী মনে হচ্ছে।

Advertisement

হেমা মালিনী কুম্ভমেলা

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম