Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

যে প্রস্তাব ফিরিয়ে এখন আফসোস করেন সাইফ

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৫, ০৭:০৩ পিএম

যে প্রস্তাব ফিরিয়ে এখন আফসোস করেন সাইফ

Advertisement

বলিউড অভিনেতা সাইফ আলি খানের শুরুর দিকে ‘চকোলেট হিরো’ তকমা ছিল তার ক্যারিয়ারে। কিন্তু বয়স যত বাড়ে, সাইফের সাফল্যও তত বাড়তে থাকে। নিজেকে ভাঙতে থাকেন অভিনেতা। খলচরিত্রেও নিজেকে সফলভাবে পর্দায় প্রতিষ্ঠা করেছেন। 

শুরুটা হয়েছিল বিশাল ভরদ্বাজ পরিচালিত ‘ওমকারা’ সিনেমার মাধ্যমে। ‘ল্যাংরা ত্যাগী’র চরিত্রে সবাইকে তাক লাগিয়ে দেন অভিনেতা। 

কিন্তু আক্ষেপ রয়ে গেছে, যে দৃশ্যে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন সাইফ। নগ্ন না হতে পারার। সিনেমাটির একটি গুরুত্বপূর্ণ দৃশ্যে সাইফকে নগ্ন হওয়ার কথা বলেছিলেন পরিচালক বিশাল। কিন্তু কথা রাখেননি। এখন আফসোস করেন অভিনেতা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সাইফ আলি খান নিজেই জানিয়েছিলেন সেই কথা। পরিচালক মনে করেছিলেন– সাইফ নগ্ন হয়ে সংলাপ বললে দৃশ্যটির তাৎপর্য আরও বহুগুণ বেড়ে যাবে, প্রাণবন্ত হয়ে উঠবে। কিন্তু অভিনেতা কথা শোনেননি।

তিনি বলেন, পরিচালক চেয়েছিলেন পুরো দৃশ্যটি কম আলোয় পেছন থেকে শুটের কথা। কিন্তু নগ্ন হওয়ার প্রস্তাবে রাজি হইনি। পাল্টা শর্ত রেখে তিনি বলেছিলেন— শোনো, আমি নগ্ন হলে, তোমাকে (পরিচালক) আর চিত্র নির্দেশককে নগ্ন হতে হবে। 

কিন্তু সাইফের সেই প্রস্তাবে রাজি হননি বিশাল। সাইফের মুখের ওপরেই না বলে দেন পরিচালক। এর পর সাইফও আর নগ্ন হয়ে ক্যামেরার সামনে আসেননি। 

কিন্তু পরবর্তীকালে তা নিয়েই আক্ষেপ প্রকাশ করে সাইফ বলেন, আমি যখন পেছনে ফিরে তাকাই, মনে হয় কাজটা আমার করা উচিত ছিল। এটা একটা নতুন ধরনের চিন্তা ছিল সেই সময়ের জন্য।

Advertisement

বলিউড অভিনেতা সাইফ আলি খান আফসোস

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম