Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

কুপ্রস্তাবের মুখে পড়তে হয়েছে প্রিয়াংকাকে, শেষমেশ হাল ছাড়েননি

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৫, ০৩:৫৪ পিএম

কুপ্রস্তাবের মুখে পড়তে হয়েছে প্রিয়াংকাকে, শেষমেশ হাল ছাড়েননি

Advertisement

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া একটা সময় চুটিয়ে কাজ করেছেন, চুটিয়ে প্রেমও করেছেন। তবে এর মধ্যেই আবার হলিউড ইন্ডাস্ট্রিতে পাড়ি দিয়ে সেখানেও গান, ছোটপর্দা, সিরিজ ও ছবিতে কাজের পাশাপাশি রিয়্যালিটি শোয়ে যোগ দিয়েছেন অভিনেত্রী। ‘কোয়ান্টিকো’, ‘বেওয়াচ’, ‘দ্য ম্যাট্রিক্স রিসারেকশন্স’ এবং সাম্প্রতিক সিরিজ ‘সিটাডেল’— হলিউডের প্রতিটি কাজে দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন প্রিয়াংকা চোপড়া। 

অভিনেত্রী এখন আন্তর্জাতিক তারকা। যদিও একটা সময় মায়ানগরীতে তার দীর্ঘ কর্মজীবনে নানা কুপ্রস্তাবের মুখে পড়তে হয়েছে তাকে। সেটি এমন সময়, যখন তিনি একেবারে নতুন। সেই সময় কাজ দেওয়ার নামে প্রিয়াংকার অন্তর্বাস দেখতে চান পরিচালক। তাও একবার নয়, চার-পাঁচবার অভিনেত্রীর অন্তর্বাস দেখার আবদার করে বসেন পরিচালক।

ঘটনা সেই ২০০০ সালের। সেই সময় অভিনেত্রীর বয়স ১৯। প্রিয়াংকা চোপড়া বলেন, একটি ছবিতে আন্ডারকভার এজেন্টের চরিত্রে অভিনয় করেছিলাম। ছবিতে পোশাক খোলার একটি দৃশ্য ছিল। সেখানে বেশ কয়েকটা পোশাক পরতে চেয়েছিলাম আমি। কিন্তু পরিচালক নারাজ। 

তিনি বলেন, পরিচালক বলছেন— তোমার অন্তর্বাস দেখাতে চাই, তা না হলে কেউ ছবিটা দেখতে আসবে না। সামনের সিটে বসে থাকা দর্শকও দেখতে চাইবে না। 

প্রিয়াংকা চোপড়া বলেন, যে ভাষা ও ভঙ্গিতে পরিচালক কথাগুলো বলেন, তাতে অভিনেত্রী স্তব্ধ হয়ে যান। আর, এক বা দুবার নয়, প্রায় চার-পাঁচবার অন্তর্বাস দেখানোর কথা বলেন তিনি।

মাত্র দুদিন কাজ করে সেই ছবি থেকে বেরিয়ে যান প্রিয়ংকা চোপড়া। বাড়ি ফিরে গোটা ঘটনা বাবা অশোক চোপড়াকে বলেন প্রিয়াংকা। তৎক্ষণাৎ আগাম পারিশ্রমিক ফেরত দেওয়ার উপদেশ দেন অভিনেত্রীর বাবা। 

ভেবেছিলেন আর সিনেমা করবেন না। কারণ তিনি এসব ঘটনার সম্মুখীন হতে চান না। কিন্তু প্রিয়াংকা শেষমেশ হাল ছাড়েননি। নিজের আলাদা একটা পরিচয় তৈরি করতে সক্ষম হন।

Advertisement

বলিউড অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম