Logo
Logo
×

Advertisement

বিনোদন

নিউমোনিয়ায় মারা গেলেন জনপ্রিয় অভিনেত্রী

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৩৮ পিএম

নিউমোনিয়ায় মারা গেলেন জনপ্রিয় অভিনেত্রী

বার্বি হসু। ছবি: সংগৃহীত

Advertisement

তাইওয়ানের জনপ্রিয় অভিনেত্রী বার্বি হসু মারা গেছেন।  ৪৮ বছর বয়সে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। 

সোমবার (৩ ফেব্রুয়ারি) তাইওয়ানের টিভিবিএস নিউজকে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার বোন ডি হসু।

বিবিসি বলছে, ২০১১ সালের হিট টিভি সিরিজ ‘মিটিওর গার্ডেন’- এ অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন বার্বি। এই টিভি সিরিজের কারণে মান্দারিনভাষী হসু ফিলিপাইন, ইন্দোনেশিয়া এবং থাইল্যান্ডেও বেশ জনপ্রিয় হয়ে উঠেন। 

জাপান ভ্রমণকালে তিনি অসুস্থ হয়ে পড়েন বলে ধারণা করা হচ্ছে।  সোমবার তাইওয়ানের টিভিবিএস নিউজকে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার বোন ডি হসু।

ডি হসু এক বিবৃতিতে বলেন, নতুন বছরে আমাদের পরিবার ছুটি কাটাতে জাপানে এসেছিল। আমার প্রিয় বোন বার্বি দুর্ভাগ্যবশত ইনফ্লুয়েঞ্জার কারণে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে আমাদের ছেড়ে চলে গেছেন। 

মৃত্যুকালে তিনি তার স্বামী দক্ষিণ কোরীয় গায়ক ডিজে কু এবং তার আগের পক্ষের দুই সন্তানকে রেখে গেছেন।  ২০২১ সালে চীনা ব্যবসায়ী ওয়াং জিয়াওফেই এর সঙ্গে ১০ বছরের বিবাহিত জীবনের ইতি টানেন বার্বি। 

১৭ বছর বয়সে হসু তার বোন ডি’র সঙ্গে পপ জুটি হিসেবে ক্যারিয়ার শুরু করেন।  পরবর্তীকালে তারা তাদের অ্যানিমেটেড স্টাইল এবং হাস্যরসের (সেন্স অব হিউমার) জন্য টিভি উপস্থাপক হিসেবে বিখ্যাত হয়ে উঠেন।  তবে ১৯৯০ এর দশকে টিভি সিরিজ ‘মিটিওর গার্ডেন’ হসুকে জনপ্রিয় তারকায় পরিণত করে। 

Advertisement

জনপ্রিয় অভিনেত্রী নিউমোনিয়া

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম