Logo
Logo
×

Advertisement

বিনোদন

গ্র্যামি পুরস্কার যাকে উৎসর্গ করলেন শাকিরা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:০৫ পিএম

গ্র্যামি পুরস্কার যাকে উৎসর্গ করলেন শাকিরা

শাকিরা

Advertisement

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে প্রতিবারের মতো এবারও বসে গ্র্যামির ৬৭ তম আসর। জনপ্রিয় কলম্বিয়ান সংগীতশিল্পী শাকিরা ‘লাস মুজেরেস ইয়ো না লোরান’ অ্যালবামের জন্য এ পুরষ্কার পান। তার এই পুরষ্কারটি অভিবাসী ভাইবোনদের জন্য উৎসর্গ করবেন বলে জানান চতুর্থবারের মত গ্র্যামি জয়ী গায়িকা শাকিরা। 

বিশ্বখ্যাত তারকাদের দ্যুতিতে উজ্জ্বল হয়ে ওঠে অনুষ্ঠান। এদিন শাকিরার হাতে পুরস্কার তুলে দেন মার্কিন তারকা জেনিফার লোপেজ। সে সময় দর্শক আসনে উপস্থিত ছিলেন শাকিরার দুই সন্তান মিলান এবং সাশা।

পুরস্কার হাতে নিয়ে রীতিমতো আবেগি হয়ে পড়েন গায়িকা। এরপর বক্তব্যের শুরুতে আমেরিকার ভয়াবহ দাবানলের ক্ষয়ক্ষতি নিয়ে বলেন তিনি। এরপর তার পাওয়া পুরস্কার ‘অভিবাসী ভাইবোনদের উৎসর্গ করেন শাকিরা। 

গায়িকা বলেন, আমি আমার পুরস্কার অভিবাসী ভাইবোনদের উৎসর্গ করছি। তারা ভালোবাসার যোগ্য। তাদেরই এটা প্রাপ্য। সবসময় তাদের লড়াইয়ের পাশে আছি।

এ সময় বিশ্বের প্রতিটি কর্মজীবী নারীর পরিশ্রমকেও কুর্নিশ জানান শাকিরা।

শাকিরার এই অর্জনে শুভেচ্ছার জোয়ারে ভাসছেন লাস্যময়ী গায়িকা। পুরস্কার নেওয়ার পর পারফর্মও করেন তিনি। যা দেখে স্বাভাবিকভাবেই বাকরুদ্ধ দর্শকরা।

Advertisement

শাকিরা

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম