Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

নিজের সঙ্গে ঐশ্বরিয়ার তুলনা করে যা বললেন স্বরা

Advertisement

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:১৮ পিএম

নিজের সঙ্গে ঐশ্বরিয়ার তুলনা করে যা বললেন স্বরা

Advertisement

বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর তার স্পষ্ট মতামতের জন্য বরাবরই পরিচিত। ঠোঁটকাটা স্বভাবের কারণে বলিউডে তেমন কাজ পান না বলেও কিছু দিন আগে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন। শুধু মতামত নয়, চেহারার জন্য অনবরত কটাক্ষের শিকার হন স্বরা। 

সম্প্রতি বিয়ের পরে কেন ওজন বেড়ে গেল, তা নিয়েও সমালোচকদের নিশানায় পড়েন এই অভিনেত্রী। সেই প্রসঙ্গে এবার নিজের সঙ্গে বলিউড কুইন ঐশ্বরিয়া রাইয়ের তুলনা করেন স্বরা।

সন্তানধারণের পর স্বাভাবিকভাবেই ওজন বেড়েছে অভিনেত্রীর। তারপর থেকেই তার ছবি ও চেহারার গড়ন নিয়ে সমাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় কটাক্ষ। 

স্বরার দাবি, নারীদেরই এই ধরনের কটাক্ষের মুখে পড়তে হয়। নারীদের ওজন বৃদ্ধি হোক বা কমে যাক, যে কোনও পরিস্থিতিতেই তাকে নিয়ে সমালোচনা হয়েই থাকে। এমনকি এই ধরনের সমালোচনা থেকে বাদ যাননি ঐশ্বরিয়া রাইও। তাকেও চেহারার জন্য কটাক্ষের শিকার হতে হয়েছে।

স্বরা এক সাক্ষাৎকারে বলেছেন, রুপালি পর্দার নারীদের কখনও ছেড়ে কথা বলা হয় না। নারীরা জীবনে কী করছেন, কীভাবে মাতৃত্বের স্বাদ উপভোগ করছেন— সব নিয়েই কাটাছেঁড়া হয়ে থাকে।

নিজের কটাক্ষ প্রসঙ্গে ঐশ্বরিয়ার উদাহরণ টেনে স্বরা বলেন, মনে আছে এক সাক্ষাৎকারে ঐশ্বরিয়াকে প্রশ্ন করা হয়েছিল, কবে তিনি ফের ওজন কমিয়ে নির্দিষ্ট আকারে ফিরছেন? খুব মার্জিতভাবে উত্তরটা দিয়েছিলেন তিনি। উনার জায়গায় অন্যকেউ থাকলে তৎক্ষণাৎ রেগে গিয়ে কিছু একটা বলে দিতেন। কিন্তু ঐশ্বরিয়া খুব ভদ্রভাবে উত্তর দিয়ে বলেছিলেন, ‘সন্তান আসার পরে এটাই আমার জীবন। এভাবেই আমি বাঁচছি। এর মধ্যে কোনও ভণিতা নেই।’ এই কথাটা আমার খুব ভালো লেগেছিল। দুনিয়ার সবচেয়ে সুন্দরী নারীকেও ছেড়ে কথা বলা হয় না। আমি আর কে এমন?

Advertisement

স্বরা ভাস্কর

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম