Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

কান উৎসবের প্রধান বিচারক কে এই জুলিয়েট?

Advertisement

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:০৪ পিএম

কান উৎসবের প্রধান বিচারক কে এই জুলিয়েট?

Advertisement

বিশ্বের মর্যাদাপূর্ণ কান চলচ্চিত্র উৎসবের ৭৮তম আসরের জুরি বোর্ডের সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফরাসি অভিনেত্রী জুলিয়েট বিনোশ। 

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) কান চলচ্চিত্র উৎসবের আয়োজকরা এ ঘোষণা দেয়। 

এক বিবৃতিতে জানানো হয়, অস্কারজয়ী অভিনেত্রী জুলিয়েট বিনোশ ২০২৫ সালের কান চলচ্চিত্র উৎসবের জুরি সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছেন।

জানা গেছে, জুলিয়েট বিনোশ কান উৎসবে এমন সম্মানজনক দায়িত্ব পাওয়া দ্বিতীয় নারী। ২০২৪ সালে প্রথম নারী হিসেবে এই দায়িত্ব পান ‘বার্বি’ খ্যাত তারকা নির্মাতা গ্রেটা গারউইগ।  

কান উৎসবের মত এতো বড় আয়োজনে এমন গুরুদায়িত্ব পাওয়ায় দারুণ উচ্ছ্বসিত জুলিয়েটও।  

এক বিবৃতিতে ৬০ বছর বয়সি এ অভিনেত্রী বলেন, এক তরুণ অভিনয়শিল্পী হিসেবে উত্তেজনা আর অনিশ্চয়তা নিয়ে ১৯৮৫ সালে আমি প্রথমবার কানের লাল গালিচায় পা রেখেছিলাম। আমি কখনো ভাবিনি যে, ৪০ বছর পর আমি এই উৎসবের জুরি সভাপতির দায়িত্বে ফিরব। আমি এই সম্মান ও দায়িত্ব বিনয় এবং গুরুত্বের সঙ্গে গ্রহণ করছি।

জুলিয়েট বিনোশ আশির দশকে হলিউড সিনেমায় পা রাখেন। এরপর বহু কালজয়ী সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেত্রী। ২০১০ সালে ইরানের বিখ্যাত পরিচালক আব্বাস কিয়ারোস্তামির ‘সার্টিফায়েড কপি’তে অভিনয় করে কান উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কারও জিতেছিলেন। এছাড়া ১৯৯৬ সালের যুদ্ধভিত্তিক সিনেমা ‘দ্য ইংলিশ পেশেন্ট’-এ নার্স হানার চরিত্রে অভিনয়ের জন্য তিনি অস্কারে সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার অর্জন করেন।

প্রসঙ্গত, আগামী ১৩ মে থেকে ২৪ মে পর্যন্ত ফ্রান্সের কান শহরে বসতে চলেছে ৭৮তম কান চলচ্চিত্র উৎসব।

Advertisement

জুলিয়েট বিনোশ

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম