Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

নিজের চেহারা নিয়ে কটাক্ষের জবাব দিলেন খুশি কাপুর

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১১:১৪ এএম

নিজের চেহারা নিয়ে কটাক্ষের জবাব দিলেন খুশি কাপুর

ছবি: সংগৃহীত

Advertisement

বলিউড অভিনেত্রী শ্রীদেবীর কনিষ্ঠ কন্যা খুশি কাপুর অভিনয়ের সফর শুরু করেছেন। আগামীকাল শুক্রবার (৭ ফেব্রুয়ারি) তার প্রথম ছবি ‘লাভইয়াপ্পা’ মুক্তি পাচ্ছে। এ ছবিতে তার বিপরীতে রয়েছেন আমির খানের ছেলে জুনায়েদ খান। আর এ ছবি মুক্তি নিয়েই শুরু হয়েছে তার নানান ব্যস্ততা।

ইতোমধ্যে ছবির নানা ঝলক সামাজিক মাধ্যমে ঘুর বেড়াচ্ছে। আর তার পর থেকেই নবাগত এ অভিনেত্রীর দিকে ধেয়ে আসছে নেটিজেনদের একের পর এক কটাক্ষ। কখনো তার অভিনয়ের সমালোচনা হচ্ছে, আবার কখনো চেহারার জন্য একের পর এক তির্যক মন্তব্যের শিকার হচ্ছেন তিনি। তবে এবারই প্রথম নয়; ছোটবেলা থেকেই নানা কটাক্ষ শুনতে হয়েছে তাকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন কথাই জানিয়েছেন শ্রীদেবীকন্যা খুশি কাপুর।

অভিনেত্রী বলেন, বারবার মা শ্রীদেবী ও দিদি জাহ্নবীর সঙ্গে তার তুলনা করা হয়। চোখে আঙুল দিয়ে বোঝানো হয়েছে মা ও দিদির মতো সৌন্দর্য তার মধ্যে নেই। তিনি বলেন, আমি যখন ছোট ছিলাম, আমার চেহারা নিয়ে খুব তাচ্ছিল্য করা হতো। বলা হতো— আমি আমার মা বা দিদির মতো দেখতে হইনি। ছোটবেলায় এ ধরনের মন্তব্যে শিশুর আত্মসম্মানের ওপর প্রভাব পড়ে।

মুখে অসংখ্য অস্ত্রোপচার করেছেন খুশি কাপুর— এমনই দাবি উঠেছে বারবার। চোখ, নাক, ঠোঁট, গাল— সবই নাকি অস্ত্রোপচার করা অভিনেত্রীর। নিন্দুকদের কথায় খুশি কাপুর বলেন, তিনি শয়ে শয়ে অস্ত্রোপচার করেননি। নিজের মুখে যেটুকু বদল এনেছেন, সেটুকুকে আত্মপরিচর্যা বলেই মনে করেন। অভিনেত্রী বলেন, আমি বলতে চাই না— লোকের কী করা উচিত বা কী করা উচিত নয়। লোকে যেমন বলে, আমি একশটা অস্ত্রোপচার করেছি, তেমন নয়। 

তিনি বলেন, ত্বকের যত্ন নেওয়া বা ফিলার্স ব্যবহার করার জন্য কাউকে এভাবে সমালোচনা করা উচিত নয়। যদিও ফিলার্স ব্যবহারের পরও তার চেহারায় কোনো পরিবর্তন হয়নি। তাই চেহারা নিয়ে এখনো তাকে কুমন্তব্য শুনতে হয়।

Advertisement

বলিউড খুশি কাপুর

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম