Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

ভাইপোকে নিজেরটা বুঝে নেওয়ার উপদেশ চাচা সালমানের

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:১৪ পিএম

ভাইপোকে নিজেরটা বুঝে নেওয়ার উপদেশ চাচা সালমানের

ছবি: সংগৃহীত।

Advertisement

অভিনেত্রী মালাইকা অরোরা ও আরবাজ খান দম্পতির বিবাহবিচ্ছেদের খবর বেশ অপ্রত্যাশিতই ছিল তাদের ভক্ত-অনুরাগীদের কাছে। প্রায় ১৮ বছরের এ দাম্পত্যের অবসান ঘটিয়ে ২০১৭ সালে একে অপরকে বন্ধন মুক্ত করেন তারা। যদিও সেই সময় তাদের একটি সন্তান ছিল— আরহান খান। বাবা-মায়ের এ বিচ্ছেদে যে কথা বলেছিলেন চাচা সালমান খান। 

বাবা-মায়ের যখন বিচ্ছেদ হয়, তখনো প্রাপ্তবয়স্ক হয়নি আরহান। ছেলের যৌথ অভিভাবকত্ব সামলেছেন দুজনে মিলে। এখন আরহান নিজস্ব একটি পডকাস্ট শো করেন। মা মালাইকার সঙ্গে রেস্তোরাঁ ব্যবসা দেখাশোনা করেন। বাবা দ্বিতীয় বিয়ে সেরেছেন। বাবা-মায়ের পথ আলাদা হয়েছে। যদিও বাবার বাড়ি আর মায়ের বাড়ির দুদিকে ভালো সম্পর্ক রয়েছে আরহান খানে। বাবা-মায়ের বিচ্ছেদের পর ভাইপোকে যেসব উপদেশ দিয়েছিলেন বলি ভাইজানখ্যাত অভিনেতা সালমান।

সম্প্রতি আরহানের পডকাস্টের প্রথম ঝলক প্রকাশ্যে এসেছে। এই পডকাস্টে মনের কথায় উজাড় করেছেন সালমান খান। এর মধ্যেই ভাইপো আরহানকে জীবনের পরামর্শও দিয়েছেন ভাইজান। 

সালমান বলেন, 'জীবনে যা-ই হোক, পরিবারই সবার আগে।' তারপরও মালাইকা-আরবাজের বিচ্ছেদের পরই আরহানকে তিনি বলেন, তোমার মা-বাবার বিচ্ছেদের পর নিজেরটা নিজেকে বুঝতে হবে। তোমারও একদিন পরিবার হবে। যাই ঘটে যাক পরিবারের সঙ্গে একবেলা অন্তত খাওয়া-দাওয়াটা খুব গুরুত্বপূর্ণ বলে জানান ভাইজান।

Advertisement

বলিউড সালমান খান

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম