Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

কার লাস্যময়ী রূপ দেখে নিজেকে সামলাতে পারতেন না গোবিন্দ?

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৪২ এএম

কার লাস্যময়ী রূপ দেখে নিজেকে সামলাতে পারতেন না গোবিন্দ?

ছবি: সংগৃহীত।

Advertisement

বলিউড অভিনেতা গোবিন্দ ও সুনীতা আহুজার প্রায় ৩৭ বছরের দাম্পত্য। বর্তমানে এ দাম্পত্যের সমীকরণ নিয়েও কথা বলেছেন স্ত্রী সুনীতা। 

অভিনেতার স্ত্রী জানিয়েছেন, এখন তিনি এবং গোবিন্দ আলাদা থাকেন। সন্তানদের নিয়ে থাকেন সুনীতা। সেই বাড়ির বিপরীতে একটি বাংলোতে একা থাকেন গোবিন্দ। প্রতিদিনের কাজ সেরে বাড়ি ফিরে অভিনেতা না কি বন্ধুদের সঙ্গে আড্ডায় ব্যস্ত থাকেন। 

যদিও একসময় এই স্ত্রীকে লুকিয়ে রেখেছিলেন গোবিন্দ। খ্যাতি হারানোর ভয়ে লুকিয়ে রাখতে তিনি। আবার সেই সময় স্বামীকে নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগতেন সুনীতা আহুজা। যদি কোনো অভিনেত্রীর প্রেমে পড়েন নায়ক?

এদিকে গোবিন্দ তার স্ত্রীকে নিজের দ্বিতীয় বিয়ের সম্ভাবনা নিয়ে আগাম সতর্ক করে রেখেছিলেন। অভিনেত্রী দিব্যা ভারতীকে বড্ড বেশি পছন্দ করতেন গোবিন্দ। এক সময় বলেছিলেন— দিব্যা এমন লাস্যময়ী যে, ওকে দেখে সামলানো যায় না নিজেকে। একজন পুরুষ যা চায় ওর মধ্যে সব গুণ রয়েছে।

১৯ বছর বয়সে পাঁচতলা থেকে পড়ে মৃত্যু হয় দিব্যার। হত্যা না আত্মহত্যা— না কি কোনো দুর্ঘটনা, সেটি রহস্যই থেকে গেছে। তেলেগু সিনেমায় দাগ্গুবাতি ভেঙ্কটেশের বিপরীতে অভিনয়ের শুরু। প্রথম হিন্দি ছবি ‘বিশ্বাত্মা’। ‘শোলা অউর শবনম’, ‘দিওয়ানা’ সাফল্যের চূড়ায় পৌঁছে দেয়। ‘শোলা অউর শবনম’-এ অভিনয়ের সময় গোবিন্দের সঙ্গে আলাপ। 

জানা যায়, তাদের মধ্যে সম্পর্কও গড়ে উঠেছিল। দিব্যা সম্পর্কে গোবিন্দ বলেছিলেন—দিব্যাকে আমার ভালো লাগে। এত মোহময়ী যে তার সামনে পুরুষেরা নিজেদের সামলাতে পারে না। আমি জানি, এটা শুনে আমার স্ত্রী খুব দুঃখ পাবে। কিন্তু দিব্যার মোহে পা দিইনি আমি এখনো। নিজেকে এখনো আটকে রেখেছি।

তবে সেই সাক্ষাৎকারে গোবিন্দ আরও বলেন, তার কুষ্ঠিতে রয়েছে দ্বিতীয় বিয়ের যোগ। অভিনেতা না কি তার স্ত্রীকে আগাম সতর্ক করে রেখেছিলেন, যে কোনো সময় তিনি কারও প্রেমে পড়তে পারেন। বিয়েও হতে পারে। তার স্ত্রীকে যে কোনো অবস্থার জন্য প্রস্তুত থাকতে হবে।

Advertisement

বলিউড গোবিন্দ

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম