Logo
Logo
×

Advertisement

বিনোদন

ক্ষতবিক্ষত হাতের ছবি পোস্ট, হঠাৎ কী হলো বরুণের?

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০২:১৫ পিএম

ক্ষতবিক্ষত হাতের ছবি পোস্ট, হঠাৎ কী হলো বরুণের?

ছবি: সংগৃহীত

Advertisement

বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান অভিনীত ‘বেবি জন’ গত বছরের ডিসেম্বরে মুক্তি পায়, যা বক্স অফিসে তেমন ব্যবসা করতে পারেনি। তবে সাময়িক বিরতি নিয়ে এবার ‘বর্ডার টু’ সিনেমার শুটিং নিয়ে ভীষণ ব্যস্ত তিনি। শুটিংয়ের মাঝেই হঠাৎ ক্ষতবিক্ষত হাতের ছবি পোস্ট করলেন অভিনেতা। হঠাৎ কী হলো তার?

অনুরাগ সিং পরিচালিত ‘বর্ডার ২’ সিনেমার শুটিং চলছে উত্তরপ্রদেশে। আপাতত সেখানেই রয়েছে গোটা টিম। শুটিংয়ের মাঝেই আচমকা নিজের ক্ষতবিক্ষত হাতের ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেন অভিনেতা। ছবিটি পোস্ট করে তিনি লিখেছেন—এই সপ্তাহের অনেক আঘাতের মধ্যে খুব কম। যুদ্ধ সহজ নয়।

বরুণের পোস্ট দেখলেই বোঝা যায় যে, সিনেমার শুটিং একেবারেই আরামদায়ক হচ্ছে না। যেহেতু এটি একটি দেশপ্রেমের গল্প, তাই সৈনিকের চরিত্রে অভিনয় করার জন্য কিছুটা ঘাম যে ঝরাতেই হবে তা বলাই বাহুল্য। কর্মজীবনে এই প্রথমবার কোনো সৈনিকের ভূমিকায় অভিনয় করছেন বরুণ।

বরুণ যে নিজের চরিত্র নিয়ে ভীষণ গর্বিত তা তার ইনস্টাগ্রাম পোস্ট দেখলেই আপনি বুঝতে পারবেন। কিছু দিন আগেই একটি ছবি তিনি পোস্ট করেছিলেন, যেখানে দেখা গেছে— ভারতের পতাকা হাতে নিয়ে সামরিক যুদ্ধ ট্যাঙ্কের ওপর দাঁড়িয়ে রয়েছেন তিনি। ক্যাপশন লিখেছেন— এই প্রজাতন্ত্র দিবসে আসুন ঐক্যবদ্ধ হই। জয় হিন্দ।

এর আগে গত ১৬ জানুয়ারি ঝাঁসিতে প্রথম শুটিং শুরু হয় এই সিনেমার। প্রথম দিনের শুটিংয়ের একটি ছবি পোস্ট করা হয়েছিল নির্মাতাদের তরফ থেকে, যেখানে প্রযোজক ভুষণ কুমার, নিধি দত্ত, সহ-প্রযোজক শিব চানানা, পরিচালক অনুরাগ সিংয়ের সঙ্গে পোজ দিতে দেখা যায় বরুণকে।

উল্লেখ্য, সিনেমাটি ১৯৯৭ সালের বর্ডার সিনেমার সিক্যুয়েল হতে চলেছে। এই সিনেমায় বরুণের সঙ্গে অভিনয় করবেন সানি দেওল, দিলজিত দোসাঞ্জ, অহন শেট্টি। ঝাঁসির প্রেক্ষাপটে তৈরি হওয়া এই সিনেমার গল্পের মূল আকর্ষণ সিনেমার চিত্রনাট্য ও অ্যাকশন। সিনেমাটি ২০২৬ সালের প্রজাতন্ত্র দিবসের দিন মুক্তি পাওয়ার কথা।

Advertisement

বলিউড বরুণ ধাওয়ান

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম