Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

সিনেমা ইন্ডাস্ট্রিকে খুন করছেন আপনি: অর্থমন্ত্রীকে তোপ জয়ার

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৫০ পিএম

সিনেমা ইন্ডাস্ট্রিকে খুন করছেন আপনি: অর্থমন্ত্রীকে তোপ জয়ার

ছবি: সংগৃহীত

Advertisement

অভিনয় থেকে বর্ষীয়ান অভিনেত্রী জয়া বচ্চন এখন অনেকটাই দূরে। বরং রাজনীতির আঙিনায় তার অবাধ বিচরণ। ২০২৫ সালের কেন্দ্রীয় বাজেটকে কটাক্ষ করে অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের দিকে সরাসরি প্রশ্ন ছুড়ে দিলেন এ সমাজবাদী পার্টির সংসদ সদস্য। সরকারের বিরুদ্ধে তোপ দেগে অভিনেত্রী বলেন, এরা সিনেমা ইন্ডাস্ট্রিকে হত্যার চেষ্টা করছে।

একের পর এক সিনেমাহলে তালা পড়ায় ক্ষুব্ধ হয়ে এ সমাজবাদী পার্টির সংসদ সদস্য বলেন, আপনারা একটা শিল্পকে সম্পূর্ণ উপেক্ষা করেছেন। অন্য সরকারও এই একই কাজ করছে। তবে আজ আপনি তাকে একেবারে অন্য পর্যায়ে নিয়ে গেছেন। 

তিনি বলেন, আপনি সিনেমা এবং বিনোদন শিল্পকে সম্পূর্ণরূপে উপেক্ষা করেছেন। কারণ আপনি শুধুই নিজের উদ্দেশ্য সাধনের জন্য চলচ্চিত্র জগতকে ব্যবহার করছেন।

জিএসটি সরানোর দাবিতেও সরব হয়েছেন জয়া বচ্চন। অভিনেত্রী বলেন, এবার জিএসটি বাদ দিন। সব সিঙ্গেল স্ক্রিন (থিয়েটার) বন্ধ হয়ে যাচ্ছে। মানুষ সিনেমাহলে যাচ্ছে না। কারণ সিনেমা এতটাই খরচসাপেক্ষ। হয়তো আপনি এই শিল্পকে সম্পূর্ণরূপে ধ্বংস করতে চান। এটাই একমাত্র শিল্প, যা সমগ্র বিশ্বকে ভারতের সঙ্গে সংযুক্ত করেছে। সিনেমাশিল্পকে বাঁচাতে শিল্পী সংসদের প্রতি সদয় হওয়ার অনুরোধও জানান অমিতাভপত্নী।

Advertisement

বলিউড জয়া বচ্চন

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম