Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

ব্রিটিশ তারকা এড শিরানের সঙ্গে সাক্ষাৎ, অভিজ্ঞতা জানালেন মীর

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:০৫ পিএম

ব্রিটিশ তারকা এড শিরানের সঙ্গে সাক্ষাৎ, অভিজ্ঞতা জানালেন মীর

ছবি: সংগৃহীত

Advertisement

ভারতে ‘ম্যাথমেটিক্স ট্যুর’ শেষ করলেন ব্রিটিশ পপতারকা এড শিরান। অহমেদাবাদ থেকে বেঙ্গালুরু। এরপর মাঝপথে ঢুঁ দিয়ে জিয়াগঞ্জে অরিজিৎ সিংহের বাড়িতে। সেখান থেকেই শিলং। তারপর শেষ অনুষ্ঠান গুরুগ্রামে। ১৫ ফেব্রুয়ারি গুরুগ্রামের লেজার ভ্যালি পার্কে ছিল এড শিরানের কনসার্ট। সেদিনের অনুষ্ঠানের অনুভূতি জানালেন মীর। সেখানেই এডকে দেখলেন মীর আফসার আলি। সামাজিক মাধ্যমে নিজের অনুভূতির কথা জানিয়ে এডকে দিলেন ‘মায়েস্ট্রো’ তকমা।

গত ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে ৫০-এ পা দিয়েছেন মীর। তার পরের দিন গুরুগ্রামের এড শিরানের কনসার্ট। দর্শকে পূর্ণ অনুষ্ঠান কক্ষ। মঞ্চে একের পর এক গান গাইছেন এড। আচমকা ভিড়ের মধ্যে অজ্ঞান হয়ে যান এক দর্শক। গান গাওয়ার মাঝে তা নজরে পড়ে শিরানের। তৎক্ষণাৎ গান থামিয়ে খোঁজ নেন। 

শুধু তাই নয়, উদ্যোক্তাদের কাছে অনুরোধ জানান, অজ্ঞান হয়ে যাওয়া অনুরাগীকে সাহায্য করার জন্য। পুরো ঘটনাই চাক্ষুষ সাক্ষী মীর। অনুষ্ঠানের শেষে কয়েক ঘণ্টা কেটে যাওয়ার পর রবিবার নিজের অনুভূতির কথা জানালেন মীর। 

তিনি বলেন, তার পরিবারের তরফে জন্মদিনের উপহার হিসাবে শিরানের দিল্লির অনুষ্ঠানে পাঠানো হয়েছে। স্বল্পকথায় মীর লেখেন, ‘অনবদ্য’।

উল্লেখ্য, গত বছর মার্চ মাসে মুম্বাইয়ে এসে এড শিরান বলেন, ভারতে আমার গানের জনপ্রিয়তা মারাত্মক। এখানেই আমার সব থেকে বড় বাজার। সেই উপলব্ধি মাথায় ছিল তার। তাই নতুন বছরের শুরুতে যেন সে কথাই রাখলেন গায়ক।

Advertisement

এড শিরান মীর আফসার আলি

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম